বাংলাখবর
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণ খনি ধসে ৩০ খনিশ্রমিক নিহত
বাংলা খবর ডেস্ক : আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের একটি স্বর্ণ খনিতে ধসের ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন খনি শ্রমিক। সেই সঙ্গে বেশ কয়েক জন শ্রমিক খনিটিতে আটকা পড়েছেন।
গত কাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির নানা-মাম্বেরে জেলার আব্বা এলাকায় অবস্থিত সেই খনিটিতে ধস নামে বলে জানিয়েছেন ফ্লোরিয়ান গাগুয়েন্ডে নামের এক শ্রমিক। ধসের পর অল্প যে কয়েকজন শ্রমিক সেখান থেকে জীবিত অবস্থায় বের হতে পেরেছেন, ফ্লোরিয়ান তাদের মধ্যে একজন। উদ্ধারাকারী বাহিনীর সদস্যরা খনিটিতে আটকা শ্রমিকদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন, তবে ফ্লোরিয়ান জানিয়েছেন, যে মাত্রার ধস নেমেছে, তাতে আটকা পড়া অধিকাংশ শ্রমিকের জীবিত অবস্থায় উদ্ধারের আশঙ্কা ক্ষীণ। কত জন শ্রমিকের সংখ্যা অবশ্য এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
নানা-মামবেরের ডেপুটি মেয়র সোলেইমানে বি এএফপিকে জানিয়েছেন, উদ্ধারকারী বাহিনীর দিনভর তৎপরতায় খনিটি থেকে ৩০ জন খনি শ্রমিকের মরদেহ এবং বেশ কয়েক জন শ্রমিককে জীবিত ও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
“এটা ছিল একটি ভয়াবহ ঘটনা। আমরা উদ্ধারকারী বাহিনী পাঠানোর পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা চেয়েছিলাম। আমাদের ডাকে সাড়া দিয়ে বহু মানুষ উদ্ধারকাজে আমাদের সহযোগিতা করেছেন।
ঘটনাস্থল থেকে তোলা ভিডিও ফুটেজে বিশৃঙ্খল উদ্ধার প্রচেষ্টা ধরা পড়েছে। একটি ফুটেজে কাদামাখা খনি শ্রমিকদের, যাদের অধিকাংশই তরুণ-তরুণী, খাদ থেকে একটি মৃতদেহ টেনে বের করতে দেখা গেছে।
সরকারি মুখপাত্র এভারিস্ট এনগামানা নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং বলেছেন যে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের “ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য আন্তরিকভাবে কাজ করছে।”
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ক্ষুদ্র খনি ধস বিরল কোনো দুর্ঘটনা নয়। দেশটিতে ছোটো আকারের শত শত স্বর্ণের খনি আছে এবং বহু মানুষ সেসব খনিতে শ্রমিক হিসেবে কাজ করেন।
এসব খনিতে নিরাপত্তার ব্যবস্থার কোনো বালাই না থাকায় প্রায়েই ধস বা এ জাতীয় দুর্ঘটনা ঘটে।
সূত্র : এএফপি, এনডিটিভি
এই বিভাগের আরও খবর
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়
জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়
যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫