বাংলাখবর
সমালোচনা করব কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না: রিজভী
বাংলা খবর ঢাকা : সরকারের সমালোচনা করবেন, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেবেন না বলে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন সমালোচনা করলে গুম বা ক্রসফায়ারের ভয় নেই।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি নামের একটি বইয়ের প্রকাশনা উৎসবের আলোচনায় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, অবাক লাগে, ভারতের মতো মিডিয়া কেমন নির্লজ্জ মিথ্যাচার করছে। শেখ হাসিনা না থাকায় এ দেশে যে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে তা তারা মেনে নিতে পারছে না।
নেতা-কর্মী ও সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশে থেকে শেখ হাসিনা যা ইচ্ছা তা বলে এখানে বিশৃঙ্খলা উসকে দিচ্ছেন। আমাদের সতর্ক থাকতে হবে, কোনো নৈরাজ্যের কারণে প্রতিবিপ্লব যেন উঁকি দিতে না পারে। আমরা গণতান্ত্রিক রাস্তা ধরে এগিয়ে যাব।
বিএনপির এই নেতা বলেন, এখন সমালোচনা করলে গুম বা ক্রসফায়ারের ভয় আর নেই। আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না।
সাংস্কৃতিক দিক বিবেচনায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছেলেমেয়েরা এবার সরকার পতনে অনেক বড় কাজ করেছে বলে উল্লেখ করেন রিজভী।
বিএনপির এই মুখপাত্র বলেন, যেকোনো আন্দোলনের সফলতা সংস্কৃতি কর্মীদের ওপর নির্ভর করে। যারা গ্রাফিতি করেছেন এবার, তারা অসাধারণ কাজ করেছেন।
এই বিভাগের আরও খবর
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...