বাংলাখবর
সংসদে কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দিকে ডিম ছুড়ে মারলেন এমপি
বাংলা খবর ডেস্ক : কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে এক আইনপ্রণেতা একের পর এক ডিম নিক্ষেপ করেন। একটি বা দুটি নয়, মোট চারটি ডিম ছোড়া হয় তার দিকে। আকস্মিক এই ঘটনায় পার্লামেন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত অধিবেশন কার্যক্রম স্থগিত করা হয়।
এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) বলছে, স্থানীয় সময় শনিবার দেশটির পার্লামেন্ট অধিবেশন চলাকালে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তির দিকে ডিম ছুড়ে মারেন বিরোধীদলীয় আইন প্রণেতা তাইম কাদরিজা। এ সময় তিনি চিৎকার করে বলেন, ‘তোমার জন্য লজ্জা!’
এদিন পার্লেমেন্টে প্রেসিডেন্ট নির্বাচন ইস্যুতে শুরু হয় বিবাদ। আলোচনার জন্য প্রধানমন্ত্রী কুর্তি অতিরিক্ত সময় চাওয়ায় ক্ষেপে যান কাদরিজা। এক পর্যায়ে ছুড়তে শুরু করেন ডিম।
উপস্থিত আইন প্রণেতা এবং পুলিশ কর্মকর্তারা দৌড়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পার্লামেন্টের সভাপতির নির্দেশে সরাসরি টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
এদিকে কসোভোয় হঠাৎ আগাম নির্বাচন ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি।
এই বিভাগের আরও খবর
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার