বাংলাখবর

লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

বাংলা খবর ডেস্ক : লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হলে মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসান বা যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তি সম্ভব নয় বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় । একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হিজবুল্লাহকে সমর্থন দিয়ে যাবে তেহরান।

সোমবার (১ জুন) নিয়মিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র ইসমাইল বাঘাই উল্লেখ করেছেন, জায়নবাদী আগ্রাসন বন্ধ করতে হিজবুল্লাহর প্রতিরোধকে পূর্ণ সমর্থন দিয়ে ইরান সব রকমের পদক্ষেপ গ্রহণ করবে। লেবাননে যুদ্ধবিরতি হওয়াটাকে তারা যেকোনো চুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য শর্ত হিসেবে দেখছে।

এদিকে ঠিক একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের বৈরুত শহরতলীতে নতুন করে বিমান হামলার নির্দেশ দিয়েছেন। তার আগে ইসরায়েলের সেনাবাহিনী ঐতিহাসিক বোফোর্ট দুর্গের নিয়ন্ত্রণ নিয়েছে। নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে দখলদারিত্ব আরও বাড়ানো এবং সম্প্রসারণ করাই এখন তাদের মূল লক্ষ্য।

ইরান হিজবুল্লাহকে তার অন্যতম প্রধান আঞ্চলিক মিত্র হিসেবে বিবেচনা করে। ইসমাইল বাঘাই আরও বলেন, লেবাননের স্বাধীনতা ও প্রতিরোধ আন্দোলনকে সহায়তা করতে ইরান সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

বর্তমানে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে কূটনৈতিক আলোচনা চলছে, ঠিক তখনই ইসরায়েল লেবাননে তার আগ্রাসন বাড়িয়ে দিয়েছে। এমতাবস্থায় ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, হিজবুল্লাহ ও লেবাননকে সমর্থন দেওয়া তারা কোনোভাবেই বন্ধ করবে না।

সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...

যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান