বাংলাখবর
লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১২
বাংলা খবর ডেস্ক : লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল বুধবার (১৩ মে) এ হামলা চালানো হয়েছে বলে দ্যা হিন্দুর এক প্রতিবেদনে জানা গেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাজধানী বৈরুতের দক্ষিণে প্রায় ২০ কিলোমিটার দূরের একটি উপকূলীয় মহাসড়কে গাড়ি লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় ৮ জন নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে।
এর পাশাপাশি দক্ষিণের বন্দর শহর সিডনকাছে আরেকটি হামলায় একজন নিহত হন। দক্ষিণ লেবাননের তিনটি পৃথক স্থানে গাড়ি লক্ষ্য করে হামলায় আরও তিনজনের মৃত্যু হয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। একই সঙ্গে তারা ৯টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।
এদিকে আজ বৃহস্পতিবার (১৪ মে) ওয়াশিংটনে আরও এক দফা সরাসরি শান্তি আলোচনায় বসবে লেবানন ও ইসরায়েল।
এই বিভাগের আরও খবর
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা