বাংলাখবর

লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ৫৩

বাংলা খবর ডেস্ক : লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টারত অভিবাসীবাহী এক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৫৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বলে জানিয়েছে। এঘটনায় মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বেঁচে যাওয়াদের বরাতে সোমবার এক বিবৃতিতে আইওএম জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত ১১:০০ টার দিকে লিবিয়ার জাওয়িয়া শহর থেকে যাত্রা শুরু করে এবং প্রায় ছয় ঘন্টা পর শুক্রবার ভোরে জুওয়ারার কাছে প্রবল ঢেউয়ের কারণে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে নৌকাটি উল্টে যায় এবং সব যাত্রী নৌকা থেকে ছিটকে পড়েন।

বিবৃতিতে বারও বলা হয়, ‘লিবীয় কর্তৃপক্ষের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় মাত্র দুই নাইজেরিয়ান নারীকে উদ্ধার করা হয়েছে। বেঁচে যাওয়া একজন জানিয়েছেন, তিনি তার স্বামীকে হারিয়েছেন এবং অন্যজন বলেছেন এই দুর্ঘটনায় তিনি তার দুই সন্তানকে হারিয়েছে’।

আইএমওর মিসিং মাইগ্রেন্টস প্রজেক্টের তথ্যমতে, ২০২৫ সালে ভূমধ্যসাগরে ১৮৭৩ জন নিখোঁজ বা নিহতের হয়েছেন, যার মধ্যে শুধুমাত্র লিবিয়ার উপকূলে ১৩৪২ জনের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। আর ২০২৬ সালে শুধুমাত্র জানুয়ারি মাসেই, তীব্র আবহাওয়ার মধ্যে একাধিক নৌকাডুবির পর এই অঞ্চলে কমপক্ষে ৩৭৫ জন অভিবাসীর মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তবে আরও শত শত অভিবাসীর মৃত্যুর খবর রেকর্ড করা হয়নি বলে ধারণা মনে করা হচ্ছে।

আইওএম বলছে, ২০১১ সালে ন্যাটো-সমর্থিত গণঅভ্যুত্থানে লিবিয়ার শাসক মোয়াম্মার আল-গাদ্দাফির পতনের পর থেকে বিভিন্ন দেশের দারিদ্র্য এবং সংঘাত থেকে পালিয়ে ইউরোপগামী অভিবাসীদের জন্য অন্যতম প্রধান ট্রানজিট পথ হয়ে উঠেছে দেশটি। এই অভিবাসীরা মরুভূমি ও ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। যদিও এই লিবিয়া পৌঁছানো অভিবাসীরা প্রায়ই শোষণ, নির্যাতন ও প্রাণহানির মতো বিপদের সম্মুখীন হন।

দেশটির দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, জানুয়ারির মাঝামাঝি সময়ে পূর্ব লিবিয়ার একটি গণকবরে কমপক্ষে ২১ জন অভিবাসীর মৃতদেহ পাওয়া যায়, পাশের একটি বন্দিশাল থেকে উদ্ধার করা হয় আরও ১০ জনকে, যাদের ভয়াবহ   নির্যাতন করা হয়েছিল।

অন্য দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই ঘটনায় দুই দিন পর লিবিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ দেশটির দক্ষিণ-পূর্বে কুফরা শহরের একটি গোপন কারাগার থেকে ২০০ জনেরও বেশি অভিবাসীকে অমানবিক পরিস্থিতিতে বন্দী অবস্থায় উদ্ধার করে।  

সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা

ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক

গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...

যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন