বাংলাখবর
লাগেজে মাংস-শাকসবজি, কানাডায় বাংলাদেশি যাত্রীদের গুনতে হলো জরিমানা
বাংলা খবর ডেস্ক : কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা তিন যাত্রীর লাগেজ থেকে মাংস, দুগ্ধজাত ও উদ্ভিজ্জ পণ্য জব্দ করেছে দেশটির সীমান্ত সংস্থা।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) জানিয়েছে, তাদের প্রশিক্ষিত তিন ল্যাব্রাডর কুকুর বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে এসব পণ্যের সন্ধান পায়। তারা একটি ছবিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, পণ্যগুলো টেবিলে সাজানো। আর যেসব কুকুর এগুলো খুঁজে বের করেছে। তারা সেগুলোর পাশে বসে আছে।
সংস্থাটি জানায়, জব্দ করা পণ্যের পাশাপাশি সংশ্লিষ্ট যাত্রীদের বিরুদ্ধে ১ হাজার ৩০০ কানাডিয়ান ডলার জরিমানাও করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকার সমান। এর আগেও একই ধরনের অভিযানে আলোচনায় আসে গোয়েন্দা কুকুর ধারলা। দুই মাস আগে মিসর থেকে আসা এক যাত্রীর লাগেজে ২২ কেজি কাঁচা মাংস শনাক্ত করেছিল সে। তখন জব্দ হওয়া পণ্যের মধ্যে ছিল কাঁচা হাঁস, কবুতর, মুরগি ও খরগোশের মাংস।
সিবিএসএ জানিয়েছে, কাঁচা মাংসে প্রায়ই সালমোনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে, যা ডায়রিয়া, জ্বর ও পেটব্যথাসহ নানা সংক্রমণের ঝুঁকি তৈরি করে।
কানাডার আইন অনুযায়ী, দেশটিতে প্রবেশের সময় নাগরিক হোক বা বিদেশি- সব যাত্রীকেই খাদ্য, উদ্ভিদ ও প্রাণিজ পণ্য ঘোষণা করতে হয়। এর মধ্যে কাঁচা বা রান্না করা মাংস, দুধ, পনির, ডিম, মাছ, সামুদ্রিক খাদ্য ছাড়াও ফল, সবজি, বীজ, কাঠ, গাছপালা, মাটি ও বিভিন্ন ভেষজ উপাদানও রয়েছে।
তথ্য সূত্র - টরন্টো সান।
এই বিভাগের আরও খবর
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান