বাংলাখবর

রাশিয়ায় রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, নিহত ৩

বাংলা খবর ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও আরও ২১ জন আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় হাতে তৈরি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন।

এ সময় আরও অন্তত ২১ জন আহত হয়েছেন। শহরের প্রাণকেন্দ্রের কাছে কুদ্রিনস্কায়া স্কোয়ারে স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে বিস্ফোরণটি ঘটে।

জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএকে) জানিয়েছে, বিস্ফোরকসহ এক নারী রেস্তোরাঁটিতে প্রবেশের চেষ্টা করলে একজন নিরাপত্তাকর্মী তাকে বাধা দেন।

এ সময় বিস্ফোরকটি বিস্ফোরিত হলে ওই নারী, নিরাপত্তাকর্মী এবং রেস্তোরাঁটির একজন অতিথি নিহত হন।

মস্কোর বিখ্যাত স্তালিন আমলের একটি আকাশচুম্বী ভবনে অবস্থিত রেস্তোরাঁটিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। তবে কর্তৃপক্ষ অতিথিদের তালিকা কিংবা হামলার লক্ষ্য কারা ছিল, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় একের পর এক মানুষকে রেস্তোরাঁ থেকে বের করে আনা হচ্ছিল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, রেস্তোরাঁটির রান্নাঘরে একটি বিস্ফোরণ ঘটেছে। তবে পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, প্রকৃতপক্ষে ভবনের বাইরে বিস্ফোরণটি ঘটেছিল।

বিস্ফোরণের পর চত্বরটির আশপাশের রাস্তাগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। ওই সময় শহরের মধ্যে সান্ধ্যকালীন সাইকেল ভ্রমণে অংশ নেওয়ার জন্য কয়েক ডজন সাইকেল আরোহী ঘটনাস্থলের কাছাকাছি জড়ো হয়েছিলেন। পরে তাদের অনুষ্ঠানও বাতিল করা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশে বেশ কয়েকজন ঊর্ধ্বতন রুশ সামরিক কর্মকর্তাকে গুপ্তহত্যা করা হয়েছে। মস্কো এসব হামলার জন্য কিয়েভকে দায়ী করেছে।

এই বিভাগের আরও খবর

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার