বাংলাখবর

রাজনৈতিক দল গঠন করবেন শিক্ষার্থীরা, সিদ্ধান্ত এক মাসের মধ্যেই

বাংলা খবর ঢাকা : দেশ সংস্কারের জন্য নিজস্ব রাজনৈতিক দল গঠনের কথা বিবেচনা করছেন বিক্ষোভকারী ছাত্রসংগঠকরা। চার সংগঠকের সঙ্গে সাক্ষাৎকারের পর এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

শুক্রবারের ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর দ্রুত নির্বাচনের জন্য দুই প্রধান রাজনৈতিক দলের আহ্বানকেও প্রত্যাখ্যান করেছেন তারা। শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের পুনরাবৃত্তি এড়াতেই নতুন দল গঠনের আশা তাদের।

শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন নোবেল শান্তি বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস। এ সরকারের দুটি সিনিয়র উপদেষ্টা পদে রয়েছেন দুই ছাত্রনেতা। গত তিন দশকের বেশির ভাগ সময়েই বাংলাদেশ শাসন করেছে শেখ হাসিনার আওয়ামী লীগ ও তার প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুজনই বয়সে বয়োবৃদ্ধ।

তাই নতুন দল গঠনের আশা তরুণদের। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে লিঁয়াজোর একটি কমিটির প্রধান মাহফুজ আলম বলেন, ছাত্রনেতারা একটি রাজনৈতিক দল গঠনের বিষয়ে আলোচনা করছেন, যাতে বড় দুই দলের আধিপত্যের অবসান ঘটে।

২৬ বছর বয়সী আইনের এক ছাত্র রয়টার্সকে বলেন, এক মাসের মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্রনেতারা একটি রাজনৈতিক দল গঠন করার আগে সাধারণ ভোটারদের সঙ্গে ব্যাপকভাবে পরামর্শ করতে চান।

যদিও এই আন্দোলনের রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা ছাত্রদের এর আগে বিশদভাবে জানানো হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ফটকে তিনি বলেন, ‘দুই রাজনৈতিক দলের প্রতি মানুষ সত্যিই ক্লান্ত। আমাদের ওপর দেশের মানুষের আস্থা আছে।’

গণমাধ্যমের তথ্যানুসারে, গত জুনে সরকারি চাকরিতে কোটা বাতিলের ২০১৮ সালের প্রজ্ঞাপন বাতিলের পরপরই শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ আন্দোলনকারীদের অধিকাংশই ছিলেন ২০ থেকে ২৫ বছর বয়সী।

কয়েক দিনের মধ্যে আন্দোলনের তীব্রতা বাড়তে থাকলে হাসিনার সরকার তাদের ওপর দমন-পীড়ন শুরু করে। ওই সহিংসতায় কমপক্ষে ৩০০ আন্দোলনকারী নিহত হয়েছে। যা ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের পর সবচেয়ে বড় নিহতের ঘটনা।

বছরের পর বছর বেকারত্বের বৃদ্ধি, দুর্নীতির অভিযোগ ও নাগরিক স্বাধীনতা লঙ্ঘনের ফলে তরুণ বাংলাদেশিদের মধ্যে এ ক্ষোভ তৈরি হয়েছিল। এই আন্দোলনকে ‘জেন জেড’ বিপ্লব হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

সূত্র : রয়টার্স

এই বিভাগের আরও খবর

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল

গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ

গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম

নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...