বাংলাখবর
যুদ্ধের ‘মূল্য’ দিচ্ছে বিশ্ব, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা তীব্র হওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের বেড়েই চলেছে। বিশেষ করে তেহরানের ঘোষিত হরমুজ প্রণালি বন্ধের পদক্ষেপকে ঘিরে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বাজারে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার (১৩ জুলাই) সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে তেলের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে। এর আগে এর দাম প্রায় ৭০ ডলার পর্যন্ত নেমে এসেছিল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৫০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে। তবে বিশ্লেষকদের মতে, বর্তমান মূল্যবৃদ্ধি সত্ত্বেও যুদ্ধকালীন সময়ে ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি ১২০ ডলারের বেশি দামের তুলনায় এখনো অনেক নিচে রয়েছে তেলের দাম। ডয়েচে ব্যাংকের বিশ্লেষকরা সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার কেন্দ্রবিন্দু ক্রমেই হরমুজ প্রণালিকে ঘিরে আবর্তিত হচ্ছে।
ইরান দাবি করছে, প্রণালিটি কার্যত বন্ধ এবং তারা জাহাজগুলোকে এ পথ ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রণালিটি এখনো উন্মুক্ত রয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে নৌ-এসকর্ট দিচ্ছে। সর্বশেষ মার্কিন প্রসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দখলে নেবে।
এই বিভাগের আরও খবর
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬