বাংলাখবর

যুক্তরাষ্ট্র কখনোই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নিতে পারবে না: ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের

বাংলা খবর ডেস্ক : রণকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মার্কিন উচ্চাকাঙ্ক্ষাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রতিনিধি ইব্রাহিম জোলফাগারি এক বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন যে, এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর আধিপত্য বিস্তার করা যুক্তরাষ্ট্রের জন্য কখনোই সম্ভব হবে না।

রণকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মার্কিন উচ্চাকাঙ্ক্ষাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রতিনিধি ইব্রাহিম জোলফাগারি এক বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন যে, এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর আধিপত্য বিস্তার করা যুক্তরাষ্ট্রের জন্য কখনোই সম্ভব হবে না।

ইরানের শক্তিশালী সামরিক অবস্থানের কথা উল্লেখ করে জোলফাগারি বলেন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা তথ্যযুদ্ধ, উন্নত সমরাস্ত্রের প্রদর্শনী কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ইরানকে নতজানু করতে পারবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের স্বপ্ন আমেরিকানদের চিরতরে কবর দিতে হবে।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডারের দাবি—ইতিহাসে ইরান কখনো কোনো শত্রুর কাছে মাথা নত করেনি। বর্তমানের এই তথাকথিত চাপের মুখেও দেশটি তার সার্বভৌমত্ব ও কৌশলগত এলাকাগুলোর সুরক্ষায় অবিচল থাকবে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি চুক্তিতে না পৌঁছালে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ এবং পারস্য উপসাগরের খার্গ দ্বীপে ভয়াবহ হামলার হুমকি দিয়েছিলেন। তার সেই হুমকির জবাবেই ইরানের পক্ষ থেকে আজ এই কঠোর বার্তা এল, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও উসকে দিয়েছে।

এই বিভাগের আরও খবর

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...

যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি