বাংলাখবর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে ‌গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ব্যাপক ধরপাকড়

বাংলা খবর ডেস্ক : পশ্চিমাঞ্চলীয় তেহরান ও খুজেস্তান প্রদেশে পৃথক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকশ ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরান। সোমবার তেহরান পুলিশের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশের স্থিতিশীলতা নষ্ট করার সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে কাজ করা ২৩৫ জন উগ্রবাদীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৯৩ জনকে ইতোমধ্যে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা দেশে দাঙ্গা পরিস্থিতি তৈরি, বিদেশি প্রোপাগান্ডা ছড়ানো এবং কাতার ও পশ্চিমা দেশগুলো থেকে পরিচালিত ‘ইরান ইন্টারন্যাশনাল’ টেলিভিশন চ্যানেলে নাশকতামূলক কর্মকাণ্ডের ছবি ও ভিডিও পাঠানোর জন্য গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছিল।

একই সময়ে দেশটির খুজেস্তান প্রদেশেও ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। প্রদেশটির গোয়েন্দা সংস্থা ও পুলিশের যৌথ অভিযানে গত ৭২ ঘণ্টায় ১৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা মূলত মার্কিন-ইসরায়েলি নাশকতামূলক পরিকল্পনার অংশ হিসেবে ‘ইরান ইন্টারন্যাশনাল’ ও ‘মানোতো’র মতো সংবাদমাধ্যমগুলোর হয়ে কাজ করছিল বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

গত ফেব্রুয়ারি মাসের শেষ থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মুখে ইরানের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যেকোনো সন্দেহভাজন কার্যকলাপ নজরে এলে তারা যেন অবিলম্বে পুলিশ কন্ট্রোল রুমে রিপোর্ট করেন।

ইরানের সশস্ত্র বাহিনী যখন সীমান্তে আগ্রাসন ঠেকিয়ে পাল্টা জবাব দিচ্ছে, তখন অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে এই সাঁড়াশি অভিযান চালানো হলো।

সূত্র: প্রেস টিভি

এই বিভাগের আরও খবর

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...

যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি