বাংলাখবর
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামনে ‘বড় চমক’, ইরানের হুঁশিয়ারি
বাংলা খবর ডেস্ক : চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে ইরান। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইরান পরিকল্পনা এবং ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী এগিয়ে যাচ্ছে।
তিনি হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একটি ‘বড় চমক’ অপেক্ষা করছে। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের ওই কর্মকর্তার নাম প্রকাশ না করে দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি হুঁশিয়ারিসহ একটি বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে ওই কর্মকর্তা দাবি করেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত 'টার্গেট ব্যাংক' বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন এবং ভুল তথ্যনির্ভর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেতুতে হামলার হুমকিকে তিনি 'হাস্যকর' আখ্যা দিয়ে বলেন, এটি আসলে আমেরিকার ব্যর্থ সামরিক অভিযানের প্রতিক্রিয়া।
ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও তার অনুগত শাসকগোষ্ঠীর জন্য আমাদের একটি বড় চমক রয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে তারা সেটা দেখতে পাবে। তিনি বলেন, ইরানের দক্ষিণাঞ্চলে তাদের আচরণ ঘটনাপ্রবাহের গতিপথ আমাদের অনুকূলে বদলে দিতে পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি বলেছেন, তেহরানে চালানো ব্যাপক হামলায় ইরানের অনেক সামরিক নেতা নিহত হয়েছেন।
এই বিভাগের আরও খবর
ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা
ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা
ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক
ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং