বাংলাখবর
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের কেন্দ্রীয় এলাকায় বন্দুক হামলায় দুইজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। হামলার পর আহত ছয়জনকে হেনেপিন কাউন্টি মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়।
স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে পুলিশ বন্দুক হামলার খবর পায়। এরপর ঘটনাস্থলে কয়েক ডজন পুলিশের গাড়ি ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তবে ওই এলাকার আশপাশে পথচারীদের চলাচল পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছে সিএনএন।

হামলার ঘটনাস্থলের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এর মধ্যে একটি আবাসিক ভবন, মিনিয়াপোলিস কনভেনশন সেন্টার, কয়েকটি হোটেল ও একটি হাসপাতাল রয়েছে।
নিরাপত্তার কারণে কাছাকাছি থাকা সেন্ট থমাস বিশ্ববিদ্যালয়ের মিনিয়াপোলিস ক্যাম্পাসও বন্ধ করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র সিএনএনকে জানান, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ জানান, তার জননিরাপত্তা দল ঘটনাটি নিয়ে কাজ করছে। রাজ্য সরকারের কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন। পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে ওয়ালজ বলেন, ‘মিনিয়াপোলিসের কেন্দ্রীয় এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।’
ওয়ালজ আরো বলেন, ‘মিনেসোটা রাজ্য জরুরি সেবাকর্মীদের জন্য প্রার্থনা করছে। এদিকে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থাও ঘটনাস্থলে কাজ শুরু করেছে। অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকবিষয়ক ব্যুরো (এটিএফ) এক পোস্টে এটিএফ জানায়, ওই এলাকায় সক্রিয় বন্দুকধারীর খবর পাওয়ার পর তাদের বিশেষ এজেন্টরা ঘটনাস্থলে কাজ করছেন। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)ও জানিয়েছে, তারা মিনিয়াপোলিসের বন্দুক হামলার বিষয়ে অবগত। সংস্থাটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তা করছেন। এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের জড়িত থাকার এই বন্দুক হামলার বিষয়ে এফবিআই জানে। স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’
সূত্র: সিএনএন
এই বিভাগের আরও খবর
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়
জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়
যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
কঙ্গোর বিয়েবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২২
কঙ্গোর বিয়েবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২২
মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি
মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি
কেপ ভার্দেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গভীর খাদে বাস পড়ে নিহত ২৫
কেপ ভার্দেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গভীর খাদে বাস পড়ে নিহত ২৫
মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড
মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড