বাংলাখবর
যুক্তরাষ্ট্রে গণহারে ছাঁটাই, বেকায়দায় হাজার হাজার ভারতীয়
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের খরচ কমাতে গণহারে ছাঁটাই করছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভারতীয়রা। এমন পরিস্থিতিতে বেকায়দায় পড়েছেন হাজার হাজার ভারতীয়। যারা যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা নিয়ে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন।
সংবাদমাধ্যম এনডিটিভি গত ২১ মে এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি ফেসবুকের পেরেন্ট কোম্পানি মেটা যে ছাঁটাই করেছে, এতে ভারতীয় এইচ-১ ভিসাধারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
যারা এ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যান তারা যদি চাকরি হারান তাহলে ৬০ দিনের মধ্যে নতুন চাকরি পেতে হবে। নয়ত ফিরে আসতে হবে দেশে।
এনডিটিভি বলেছে, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতেই এমন নির্দেশনা দেওয়া আছে।
এই ভিসা মূলত স্পন্সর করে নিয়োগকারী প্রতিষ্ঠান। তাই চাকরি হারানোর পর যুক্তরাষ্ট্রে থাকতে হলে নতুন কোনো কোম্পানিকে তাদের স্পন্সর করতে হয়।
তবে সম্প্রতি নতুন চাকরি পাওয়ার বিষয়টি বেশ কঠিন হয়ে পড়েছে। যা সেসব প্রবাসীর পরিস্থিতি আরও কঠিন করে দিয়েছে।
অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান এখন এআই-এর দিকে ঝুঁকে পড়ছে। ফলে আগের তুলনায় বেশি মানুষ চাকরি হারাচ্ছেন।
শুধুমাত্র মেটাই তাদের ৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। এছাড়া অ্যামাজন কর্মী কমিয়ে যাচ্ছে। লিঙ্কডইনও নিজেদের পরিধি কমিয়ে আনছে।
যেসব ভারতীয় এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজ করেন তারা শুধুমাত্র কাজই করেন না— সেখানে নিজেদের সন্তানদের বড় করছেন, পড়াশোনা করাচ্ছেন এমনকি বাড়িও কিনেছেন। কিন্তু চাকরি হারিয়ে তাদের সবকিছু এখন শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে।
সূত্র: এনডিটিভি
এই বিভাগের আরও খবর
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা