বাংলাখবর
যুক্তরাষ্ট্রের ১৫ দফা নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান, দিলো ৫ শর্ত
বাংলা খবর ডেস্ক :যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে বুধবার (২৫ মার্চ) স্থানীয় সময় রাতে আনুষ্ঠানিকভাবে ১৫ দফার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশটি। এ বিষয়ে অবগত একটি সূত্র তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছে, এখন এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে তেহরান।
সূত্রের মতে, মার্কিন প্রস্তাবের জবাবে ইরান বলেছে, শত্রুপক্ষের আগ্রাসী কর্মকাণ্ড অবশ্যই বন্ধ করতে হবে। যুদ্ধ পুনরায় যেন না ঘটে তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া ক্ষতিপূরণ নিশ্চিত ও সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে এবং এই যুদ্ধে অংশগ্রহণকারী সকল প্রতিরোধ গোষ্ঠীর জন্য সব ফ্রন্টে যুদ্ধের সমাপ্তি কার্যকর করতে হবে।
সূত্র আরও জানায়, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব একটি স্বাভাবিক ও আইনগত অধিকার, তা অব্যাহত থাকবে। এটির স্বীকৃতিও আবশ্যক। আপাতত এগুলোই ইরানের শর্ত।
সূত্রটি জোর দিয়ে বলেছে, আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা বক্তব্যগুলো আসলে ‘তৃতীয় প্রতারণার’ প্রকল্প। ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আলোচনার দাবির আড়ালে যুক্তরাষ্ট্র একাধিক লক্ষ্য অনুসরণ করছে। প্রথমত, তারা যুদ্ধের অবসান চায়, এমন একটি শান্তিপূর্ণ ভাবমূর্তি প্রদর্শনের মাধ্যমে বিশ্বকে বিভ্রান্ত করা। দ্বিতীয়ত, বৈশ্বিকভাবে তেলের দাম কম রাখা ও তৃতীয়ত ইরানের দক্ষিণাঞ্চলে স্থল আক্রমণের মাধ্যমে নতুন আগ্রাসী পদক্ষেপের প্রস্তুতির জন্য সময়ক্ষেপণ।
সূত্রটি আরও জানায়, ১২ দিনের যুদ্ধ চলাকালীন এবং বর্তমান যুদ্ধেও যুক্তরাষ্ট্র আলোচনা চলাকালীনই যুদ্ধ শুরু করেছিল। একইভাবে এবারও আলোচনার মিথ্যা অজুহাতে নতুন অপরাধের পথ সুগম করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি