বাংলাখবর

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় না বসলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুমকি ট্রাম্পের

বাংলা খবর ডেস্ক : ইরান কোনো চুক্তিতে না পৌঁছালে আগামী সপ্তাহ থেকে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে মার্কিন হামলার পরিধি আরো বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৪ জুলাই) মার্কিন সম্প্রচার মাধ্যম ‘ফক্স নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে তাদের জন্য পরিস্থিতি সত্যিই খারাপ হবে, কারণ আগামী সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোর ওপর হামলা শুরু হবে। ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘তারা যদি আলোচনায় না বসে, তবে আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেব এবং সব সেতুও ভেঙে দেব।’ মার্কিন হামলা কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, ‘আমি নিজে না থামা পর্যন্ত এই হামলা চলতে থাকবে।’

গত ১৭ জুনের ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত পুরোপুরি ভেস্তে যাওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখাই এখন দুই পক্ষের মূল লড়াই হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই টানা চতুর্থ দিনের মতো ইরানের ওপর মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। একই সাথে দেশটির প্রধান বন্দরগুলোতে নতুন করে নৌ অবরোধ আরোপ করেছে মার্কিন নৌবাহিনী। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের পক্ষ থেকে বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো ধ্বংসের এই নতুন হুমকি এলো।

এই বিভাগের আরও খবর

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার