বাংলাখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে না, হরমুজ নিয়ে বার্তা ইরানের

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান সোমবার বিকেলে আলোচনায় বসবে বলে ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন দাবি অস্বীকার করেছে। তারা বলেছে, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না। একইসঙ্গে হরমুজ প্রণালি নিয়ে বার্তাও দিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সোমবার বাঘাই বলেন, ‘হরমুজ প্রণালির কৌশলগত ব্যবস্থাপনা নিয়ে আমরা ওমানের সঙ্গে আলোচনা করছি।’ বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে চলাচলের বিষয়ে ইরান জোর দিয়ে বলেছে, জাহাজগুলোকে ইরানের নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। সেজন্য অনুমতি চেয়ে সার্ভিস ফি দিতে হবে।

ওমানের সঙ্গে আলোচনাকে গঠনমূলক অভিহিত করে বাঘাই বলেন, নতুন রুট সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এই আলোচনা। তেহরান আশা করছে, আঞ্চলিক এবং বাইরের পক্ষগুলো ইরানের দায়িত্বশীল পদক্ষেপকে মূল্যায়ন করবে।

তেহরানের অবস্থান পুনর্ব্যক্ত করে ইসমাইল বাঘাই বলেন, যতদিন ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ চলবে, ততদিন হরমুজ প্রণালির অবস্থার কোনো পরিবর্তন হবে না।

উভয়পক্ষের আলোচনায় বসা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছিলেন, তাতেও হরমুজ প্রসঙ্গ ছিল। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে নতুন আলোচনায় হরমুজ প্রণালির বিষয় থাকবে এবং শেষ পর্যন্ত তাদের পরমাণু নিরস্ত্রীকরণের আলাপও উঠবে।

আলোচনাটি কোথায় হবে এবং প্রতিনিধি হিসেবে কারা অংশ নেবেন সে বিষয়ে ট্রাম্প কিছু জানাননি। মূলত, ইরানে ভয়াবহ হামলার হুমকি দেওয়ার পর তিনি তা স্থগিত করে আলোচনার টেবিলে ফেরার আগ্রহ প্রকাশ করেন।

ট্রাম্পের দাবি, এই হামলা না করতে ইরানের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার অনুরোধ করেছিল। অভিযানটি চালানো হলে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা হতো। তবে ইরানি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে, ট্রাম্পকে অনুরোধ করার দাবিটি অস্বীকার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬