বাংলাখবর
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস: ১ লাখ ৬২ হাজার কর্মসংস্থান বাড়ল আগস্টে
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রে আগস্টে কর্মসংস্থানে শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি তথ্যে এ কথা জানানো হয়েছে। প্রত্যাশার চেয়ে ভালো এই ফল আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে স্বস্তি দিয়েছে।
যুক্তরাষ্ট্রে আগস্টে ১ লাখ ৬২ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে। বেকারত্বের হার অপরিবর্তিত থেকে ৪ দশমিক ১ শতাংশে রয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে ইউএস ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস (বিএলএস)।
রেস্তোরাঁ ও বার খাতে কর্মসংস্থান বেড়েছে। সরকারি স্কুলগুলোতেও এক মাস আগের সংকোচনের পর কর্মসংস্থান ঘুরে দাঁড়িয়েছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে জুন ও জুলাইয়ের কর্মসংস্থানের হিসাবও মোট ৫৫ হাজার বাড়িয়ে সংশোধন করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত থাকার ইঙ্গিত মিলেছে।
নতুন এই তথ্য ট্রাম্পের জন্য স্বস্তির খবর। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে তার রিপাবলিকান পার্টি। বিশ্বের বৃহত্তম অর্থনীতির অবস্থা ভোটারদের কাছে নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু।
তবে এই খবর প্রকাশের পর শেয়ারবাজারে দরপতন হয়েছে। চলতি মাসের শেষ দিকে ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার নির্ধারণী বৈঠকের দিকে এখন সবার নজর।
কর্মসংস্থানে শক্তিশালী প্রবৃদ্ধি শ্রমবাজারের সুস্থ অবস্থার ইঙ্গিত দেয়। এতে কেন্দ্রীয় ব্যাংক তার আরেকটি দায়িত্বের দিকে মনোযোগ দিতে পারে। সেটি হলো দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যমাত্রায় রাখা। তবে পাঁচ বছরেরও বেশি সময় ধরে ফেড এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। জুলাইয়ে ভোক্তা মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৩ শতাংশ। আগস্টের তথ্য আগামী সপ্তাহে প্রকাশিত হবে।
ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধ এবং তার গুরুত্বপূর্ণ শুল্কনীতির কারণে মূল্যবৃদ্ধি হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের ফলে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছে। মে মাসে মূল্যস্ফীতি তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। এরপর অবশ্য তা কমেছে।
ফেডের কয়েকজন নীতিনির্ধারক ইঙ্গিত দিয়েছেন, আগস্টের তথ্য মূল্যস্ফীতি কমার ধারাবাহিকতা না দেখালে তারা সুদের হার বাড়ানোর পক্ষে থাকতে পারেন।
কেপিএমজির প্রধান অর্থনীতিবিদ ডায়ান সোয়ঙ্ক এএফপিকে বলেন, আগস্টের তথ্য ‘আশ্বস্ত করার মতো।’
তবে তিনি সতর্ক করে বলেন, ‘এক মাসের তথ্য কোনো প্রবণতা নির্ধারণ করে না।’
তিনি বলেন, ‘এই প্রতিবেদন থেকে বোঝা যাচ্ছে, শ্রমবাজার আবার চাঙ্গা হয়ে উঠছে। শ্রমবাজার এখন আরও শক্তিশালী। ফেডারেল রিজার্ভের জন্য এটি উদ্বেগের বিষয়। কারণ এখন চাহিদার পাশাপাশি সরবরাহজনিত ধাক্কাও রয়েছে।’
তবে শক্তিশালী কর্মসংস্থান প্রবৃদ্ধি শ্রমিকদের জন্য স্বস্তির খবর। যারা জীবনযাত্রার ব্যয় মেটাতে চেষ্টা করছেন, তাদের জন্যও এটি একটি স্বস্তির খবর।
বিএলএস জানায়, আগস্টে রেস্তোরাঁ ও বার খাতে ৫৯ হাজার কর্মসংস্থান বেড়েছে। গত এক বছরে এ খাতে মাসিক গড় কর্মসংস্থান বৃদ্ধির তুলনায় এটি অনেক বেশি। ওই সময়ে গড় বৃদ্ধি ছিল ১২ হাজার।
স্থানীয় সরকার পরিচালিত শিক্ষা খাতে কর্মসংস্থান বেড়েছে ৪২ হাজার। এর বেশিরভাগই সরকারি স্কুল। গ্রীষ্মকালীন ছুটির কারণে আগের মাসে যে কর্মসংস্থান কমেছিল, এর বড় অংশই এতে পুষিয়ে গেছে। জানুয়ারি থেকে এ খাতে সামগ্রিক কর্মসংস্থানে নিট পরিবর্তন খুবই সামান্য।
জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে স্বাস্থ্যসেবা খাত। আগস্টে এ খাতে ১৩ হাজার কর্মসংস্থান বেড়েছে।
এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস: ১ লাখ ৬২ হাজার কর্মসংস্থান বাড়ল আগস্টে
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস: ১ লাখ ৬২ হাজার কর্মসংস্থান বাড়ল আগস্টে
ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা
প্রত্যেক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের লোভনীয় অফার ট্রাম্পের
প্রত্যেক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের লোভনীয় অফার ট্রাম্পের
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার
ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প