বাংলাখবর

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে ৭০ লাখ বেসামরিক ইরানি প্রস্তুত: স্পিকার গালিবাফ

বাংলা খবর ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে লড়াই করতে প্রায় ৭০ লাখ বেসামরিক ইরানি প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এসব নাগরিক প্রশিক্ষণ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশীদার হিসেবে বিবেচিত গালিবাফ যুদ্ধ শুরুর পর থেকেই ওয়াশিংটনকে চ্যালেঞ্জ জানিয়ে অনলাইন একাধিক বার্তা দিয়েছেন। তিনি দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে যে কোনো মার্কিন হামলা প্রতিরোধে এই ৭০ লাখ ইরানি প্রস্তুত রয়েছে।

এক্স পোস্টে তিনি বলেন, ‘আগামী এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে পড়া একটি শক্তিশালী জাতীয় আন্দোলন প্রায় ৭০ লাখ ইরানিকে সামনে এনেছে। তারা ইতোমধ্যে অস্ত্র হাতে তুলে নিতে ও আমাদের জাতির প্রতিরক্ষায় দাঁড়াতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন।’

এই দাবিটি বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছিল। প্রায় ৯ কোটি জনসংখ্যার দেশ ইরানে বাঘের গালিবাফই প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা, চর্চিত এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।

তবে এই পরিসংখ্যানটি কোথা থেকে এসেছে, তা স্পষ্ট নয়। ইরানের পার্লামেন্ট স্পিকারের দাবি থেকে বোঝা যাচ্ছে, দেশটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে জনগণকে স্বেচ্ছাসেবী হওয়ার আহ্বান জানিয়েছে। সরকারও অবসরপ্রাপ্ত সৈন্যদের যুদ্ধে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করতে আহ্বান জানিয়েছে।

অন্যদিকে ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) স্বেচ্ছাসেবী শাখা বাসিজ বাহিনী ১২ বছর বয়সি শিশুদেরও তাদের দলে অন্তর্ভুক্ত করা শুরু করেছে।

এর আগে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাদের ওপর চরম আঘাত হানব। আমরা তাদের ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তুচ্ছ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, সামনে আসছে বিপর্যয়কর, আরও বিস্তৃত ও বিধ্বংসী আঘাত।

আইআরজিসি-সংশ্লিষ্ট ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, এই দুই দেশ তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে অসম্পূর্ণ তথ্য রাখে।

তিনি বলেন, ইরানের সামরিক উৎপাদন এমন জায়গায় হয়; যার ব্যাপারে আপনাদের কোনো ধারণাই নেই। ইরানের অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে বলে ট্রাম্প যে দাবি করেছেন, তা প্রত্যাখ্যান করেছেন ইরানি ওই সেনা কর্মকর্তা। ওই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শুরু করা আগ্রাসনের মূল্য দিতে হবে।

এই বিভাগের আরও খবর

ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা
ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা

ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা

ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক
ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক

ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক

গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র

গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...

যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক

যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং