বাংলাখবর
যুক্তরাষ্ট্রের জন্য কিউবা একটি হুমকি : রুবিও
বাংলা খবর ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও কিউবাকে ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে উল্লেখ করেছেন। ক্যারিবিয়ান অঞ্চলের এই দেশটির সঙ্গে অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ‘খুব বেশি নেই’ বলেও মন্তব্য করেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রো পছন্ত ‘একটি কূটনৈতিক সমাধান’। তবে যে কোনো ‘হুমকি’ থেকে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের রক্ষা করার পূর্ণ অধিকার ও বাধ্যবাধকতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
তবে রুবিওর এই মন্তব্যকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় রদ্রিগুয়েজ বলেছেন, কিউবা কখনও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় রুবিও কিউবাকে ‘পুরো আমেরিকা অঞ্চলের সন্ত্রাসের অন্যতম নেতৃস্থানীয় পৃষ্ঠপোষক’ উল্লেখ করে রুবিও বলেন, “কিউবার সঙ্গে কূটনীতিই আমাদের প্রথম পছন্দ; কিন্তু আমি যদি আপনাদের কাছে সত্যিটা বলতে চাই— সেক্ষেত্রে আমি বলব, (কিউবায়) বর্তমানে আমরা যাদের সঙ্গে কাজ করছি, তাদের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি নেই।
এদিকে সংবাদমাধ্যমে রুবিওর এই সাক্ষাৎকার প্রচারের অল্প সময়ের মধ্যেই কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ এক এক্সপোস্টে বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার বিরুদ্ধে ‘সামরিক আগ্রাস উস্কে দিচ্ছেন। কিউবায় যুক্তরাষ্ট্র একটি ‘নিষ্ঠুর ও পদ্ধতিগত হামলা’ চালানোর প্রস্তুতি নিচ্ছে বলেও এক্সপোস্টে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে জ্বালানি তেল কিনতে কিউবা। গত কয়েক মাস ধরে জ্বালানি তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় বিদ্যুৎ ঘাটতি ও খাদ্য সংকট দিন দিন তীব্র রূপ নিচ্ছে দেশটিতে।
রুবিও অবশ্য বলেছেন যে সম্প্রতি কিউবাকে ১০ কোটি ডলার মানবিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন এবং কিউবা তা গ্রহণ করেছে।
এদিকে কিউবার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটিতে সমাজতান্ত্রিক শাসনের প্রতিষ্ঠাতা ফিদেল ক্যাস্ত্রোর ভাই রাউল ক্যাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরের আদালতে।
বৃহস্পতিবার মত বিনিময়কালে সাংবাদিকরা রুবিওকে প্রশ্ন করেন, রাউল ক্যাস্ত্রোকে বিচারের মুখোমুখি করার জন্য ট্রাম্প প্রশাসন তাকে যুক্তরাষ্ট্রে আনবে কি-না এবং যদি আনে, তাহলে কীভাবে আনবে।
জবাবে রুবিও বলেন, “কীভাবে তাকে আমরা আনব— সে ব্যাপারে আমি কিছু বলব না। যদি আমরা সত্যিই তাকে এখানে আনার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা সংবাদমাধ্যমকে আমি কেন জানাব?”
সূত্র : বিবিসি
এই বিভাগের আরও খবর
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা