বাংলাখবর
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর পথে ন্যাটো
বাংলা খবর ডেস্ক : সুইডেনে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেছেন, ন্যাটো এখন আরো শক্তিশালী অবস্থানের দিকে এগোচ্ছে এবং ধীরে ধীরে শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুটে বলেন, ইউরোপের সদস্য দেশগুলো যদি প্রতিরক্ষা খাতে আরো বেশি অর্থ ব্যয় করে, তাহলে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাবে।
তিনি বলেন, ‘এটি শুধু যুক্তরাষ্ট্রের সমান খরচ করার বিষয় নয়। আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও এটি প্রয়োজন। সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে যা যা দরকার, তা আমাদের হাতে থাকতে হবে।
সম্প্রতি ইরান যুদ্ধের সময় ন্যাটোর কয়েকটি সদস্য দেশের সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্র। অভিযোগ ছিল, কিছু দেশ তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। এমন পরিস্থিতির মধ্যেই মার্ক রুটের এই বক্তব্য সামনে এলো।
তবে রুটে বলেন, ‘সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে দুই পক্ষের মধ্যে যে চুক্তি রয়েছে, ইউরোপের মিত্র দেশগুলো সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছে।
তিনি আরো বলেন, ‘ইউরোপীয় দেশগুলো শুধু নিজেদের নিরাপত্তা নয়, যুক্তরাষ্ট্রকেও সহযোগিতা করতে চায়।’ বিশেষ করে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে ইউরোপীয় মিত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান তিনি।
মার্ক রুটে বলেন, ‘ইউরোপের মিত্র হিসেবে আমরা যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত।’
বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ন্যাটোর ভেতরে প্রতিরক্ষা ব্যয় ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা নতুন করে জোরদার হয়েছে।
এই বিভাগের আরও খবর
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা