বাংলাখবর

যুক্তরাষ্ট্রকে ইরানের স্কুলে প্রাণঘাতী হামলার তদন্ত দ্রুত শেষ করার আহ্বান জাতিসংঘের

বাংলা খবর ডেস্ক : ইরানের একটি বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি বলেন, প্রাণঘাতী এই হামলার তদন্ত ‘যত দ্রুত সম্ভব’ শেষ করে প্রতিবেদন প্রকাশ করা উচিত।

শুক্রবার (২৭ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এক বৈঠকে তিনি বলেন, ‘বোমায় বিধ্বস্ত শ্রেণিকক্ষ ও শোকাহত অভিভাবকদের দৃশ্য প্রমাণ করে—যুদ্ধে সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকে, যারা এই সংঘাতের সিদ্ধান্তে কোনো ভূমিকা রাখে না।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের শাজারে তাইয়েবা নামের একটি বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ভুলবশত বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছে সিএনএন নিউজ।

প্রতিবেদনে বলা হয়, স্কুলটির কাছাকাছি একটি সামরিক স্থাপনা সংক্রান্ত পুরোনো তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আঘাত হানে। প্রাথমিক তদন্ত সম্পর্কে অবগত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত ১৬৮ জন শিশু এবং ১৪ জন শিক্ষক ও স্কুলের কর্মচারী নিহত হয়েছেন।

ভলকার তুর্ক বলেন, ‘যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, হামলাটি তদন্তাধীন। আমি আহ্বান জানাই—এই প্রক্রিয়া যেন দ্রুত সম্পন্ন করা হয় এবং এর ফলাফল প্রকাশ করা হয়। এই ভয়াবহ ক্ষয়ক্ষতির জন্য অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে।’

তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বৃহত্তর সামরিক অভিযানেরও সমালোচনা করে বলেন, ‘যখন আলোচনার প্রক্রিয়া চলছিল, তখন শক্তি প্রয়োগের পথ বেছে নেওয়া একটি কৌশলগত ব্যর্থতা, যা বেসামরিক মানুষের ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে।’

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, স্কুলে হামলার ঘটনাটি ‘পূর্ণাঙ্গভাবে’ তদন্ত করা হবে এবং বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্র ‘সব চেষ্টা’ করেছে।

এই বিভাগের আরও খবর

ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা

ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক

গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...

যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং