বাংলাখবর
যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেনর্স্কি
বাংলা খবর ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি যুক্তরাজ্যে নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন। সম্প্রতি ব্রিটিশ সামরিক সহায়তার জন্য কৃতজ্ঞতা নিয়ে বিতর্কের বিষয়ে প্রেসিডেন্টের প্রতিক্রিয়ার সমালোচনা করেছিলেন ভাদিম প্রিস্টাইকো। প্রতিদিন সকালে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানানো নিয়ে জেলেনস্কির প্রতিশ্রুতিকে ‘অস্বস্তিকর বিদ্রুপ’ বলে অভিহিত করেছিলেন তিনি। তবে কিয়েভ বরখাস্তের কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি।
শুধু নিশ্চিত করেছে যে প্রিস্টাইকো আর রাষ্ট্রদূত নন।
এই মাসের শুরুর দিকে বেন ওয়ালেস বলেছিলেন, তিনি ইউক্রেনকে সতর্ক করে বলেছিলেন, তার মিত্ররা ‘আমাজন নয়’। পশ্চিমা রাজনীতিবিদদের আরো কিছু দেওয়ার জন্য রাজি করাতে কিয়েভকে প্রাপ্ত অস্ত্রের জন্য কৃতজ্ঞতা দেখানো দরকার। ইউক্রেনকে সদস্য করতে বিলম্বের জন্য প্রেসিডেন্ট জেলেনস্কি সামরিক জোটের সমালোচনা করার পর ন্যাটো সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওয়ালেসের মন্তব্য কিয়েভে ক্ষোভের সৃষ্টি করেছিল এবং তিনি পরে বলেছিলেন, তার কথাগুলো ‘কিছুটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ইউক্রেন যুক্তরাজ্যের সমর্থনকে কতটা মূল্য দেয় তাতে তিনি ‘আঘাত’ পেয়েছেন।
জেলেনস্কি প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ‘আর কিভাবে আমরা আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারি? আমরা সকালে ঘুম থেকে উঠে মন্ত্রীকে ধন্যবাদ জানাতে পারি। তিনি আমাকে চিঠি লিখুক এবং কিভাবে তাকে ধন্যবাদ জানাব তা আমাকে বলুক।
পরে প্রিস্টাইকো বলেছিলেন, গত সপ্তাহে তার প্রেসিডেন্টের প্রতিক্রিয়ায় ‘একটু বিদ্রুপ’ ছিল, যা তিনি ‘অস্বস্তিকর’ বলে মনে করেছেন। তিনি স্কাই নিউজকে বলেন, ‘আমাদের জন্য কেউ লড়াই করুক—আমরা কেউ তা আশা করছি না, আমরা কেবল সরঞ্জাম চাই। বেন আমাকে কল করতে পারেন এবং তিনি যা চান তা বলতে পারেন।’
২০২০ সাল থেকে প্রিস্টাইকো লন্ডনে তার পদে ছিলেন। কিন্তু শুক্রবার জেলেনস্কি তাকে বরখাস্ত করার ঘোষণা দিয়ে একটি ডিক্রি জারি করে বলেন, তাকে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে ইউক্রেনের প্রতিনিধির পদ থেকেও অপসারণ করা হয়েছে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগেও তার রাষ্ট্রদূতদের বরখাস্ত করেছেন। এক বছর আগে একসঙ্গে পাঁচজনকে বরখাস্ত করেছেন, যা একটি রদবদল হিসেবে দেখা হয়েছিল। তবে জার্মানিতে বিতর্কিত রাষ্ট্রদূত আন্দ্রি মেলনিককে বরখাস্ত করা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্টভাষী উপস্থিতির জন্য তিনি পরিচিত। ইউক্রেনে সামরিক সহায়তার জন্য বারবার আবেদনের মাধ্যমে তিনি জার্মানিতে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।
সূত্র : বিবিসি
বিএনপিএই বিভাগের আরও খবর
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়
জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়
যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
কঙ্গোর বিয়েবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২২
কঙ্গোর বিয়েবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২২
মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি
মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি
কেপ ভার্দেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গভীর খাদে বাস পড়ে নিহত ২৫
কেপ ভার্দেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গভীর খাদে বাস পড়ে নিহত ২৫