বাংলাখবর
মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল স্পেন
বাংলা খবর ডেস্ক : ইরানে হামলার সঙ্গে জড়িত মার্কিন বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি নাকচ করে দিয়েছিল স্পেন। নতুন সিদ্ধান্তকে সেটির চেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মাদ্রিদে সাংবাদিকদের মার্গারিটা বলেন, ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কর্মকাণ্ডের জন্য সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার- কোনোটিরই অনুমতি দেবে না স্পেন।
স্পেন ন্যাটোর সদস্য দেশ। তাদের নতুন সিদ্ধান্তের ফলে মার্কিন বিমানগুলোকে এখন বিকল্প পথ ব্যবহার করতে হবে। তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম এল পাইস।
আকাশসীমা বন্ধের সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেছেন, তাঁর দেশ একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু করা যুদ্ধকে সমর্থন করে না। নতুন সিদ্ধান্ত সেই নীতির অংশ।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের কঠোর সমালোচনা করে আসছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি হামলাগুলোকে বেপরোয়া এবং অবৈধ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, যুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় মাদ্রিদের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি