বাংলাখবর
মার্কিনিদের তেলের নিয়ন্ত্রণ তুলে দিয়ে বললেন সার্বভৌমত্ব অক্ষুণ্ণ আছে
বাংলা খবর ডেস্ক : নিজেদের তেলের রিজার্ভের এক পঞ্চমাংশের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে ভেনেজুয়েলা। আগামী ২৫ বছর মার্কিন কোম্পানিগুলো সেখান থেকে তেল উত্তোলন করবে। যার বেশিরভাগ নিয়ে যাবে তারা। যুক্তরাষ্ট্রকে তেলের নিয়ন্ত্রণ দিয়ে দেওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
এরমধ্যেই আজ রোববার (৩০ আগস্ট) এক বার্তায় ডেলসি বলেছেন, মার্কিনিদের তেলের নিয়ন্ত্রণ দিলেও ভেনেজুয়েলার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ আছে।
দেশটির সরকারি টিভিতে প্রচারিত বক্তব্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট বলেছেন, “একটি বিষয় অবশ্যই স্পষ্ট করতে হবে : প্রাকৃতিক সম্পদের ওপর ভেনেজুয়েলার মালিকানা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ আছে।”
গত জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাস থেকে অপহরণ করে নিয়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। এরপর তাকে কারাগারে বন্দি করে মার্কিনিরা।
মাদুরোকে অপহরণ করার পর ডেলসিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট বানায় যুক্তরাষ্ট্র। যিনি এক সময় ভেনেজুয়েলার তেলমন্ত্রী ছিলেন। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ব্যাপক অর্থনৈতিক চাপে পড়লে ডেলসি তেল রপ্তানি অব্যাহত রাখার কৌশল বের করে অর্থনীতিকে কিছুটা সচল রেখেছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ঘোষণা দেন, ভেনেজুয়েলার সঙ্গে তাদের ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তি হয়েছে। এরমাধ্যমে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের ওপর মার্কিনিদের নিয়ন্ত্রণ আরোপিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রোলসহ অন্যান্য জ্বালানির দাম বেড়ে গেছে। এখন ট্রাম্প প্রশাসন চাইছে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে। এরমধ্যেই ভেনেজুয়েলার সঙ্গে তেল চুক্তি করেছেন তিনি।
এই বিভাগের আরও খবর
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের
দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের
স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিষিদ্ধ করল নিউইয়র্ক সিটি
স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিষিদ্ধ করল নিউইয়র্ক সিটি
শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প
শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প
জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত
নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত
নিউইয়র্কের টাইমস স্কয়ারে এলোপাতাড়ি ছুরিকাঘাত, হামলাকারী নারীসহ নিহত ২
নিউইয়র্কের টাইমস স্কয়ারে এলোপাতাড়ি ছুরিকাঘাত, হামলাকারী নারীসহ নিহত ২
ইরানকে চাপে ফেলতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র
ইরানকে চাপে ফেলতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র