বাংলাখবর

মধ্যপ্রাচ্য থেকে তেল-গ্যাস রফতানি বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

বাংলা খবর ডেস্ক : ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনর্বহালের প্রতিবাদে পুরো মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস রফতানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘এই অঞ্চল থেকে তেল ও গ্যাস রফতানি হয় সবার জন্য হবে, নয়তো কারও জন্যই হবে না।’ অর্থাৎ, ইরানের ওপর মার্কিন অবরোধ অব্যহত থাকলে তারা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশেরও তেল-গ্যাস রফতানি হতে দেবে না।

হরমুজ প্রণালি ছাড়াও এ অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থে ব্যবহৃত তেল ও গ্যাস রফতানির অন্যান্য পথ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি প্রত্যাশা করা উচিত’।

তবে কোন কোন পথ এর আওতায় পড়তে পারে, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি আইআরজিসি।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইরান মূলত ইয়েমেনের তাদের মিত্র গোষ্ঠী হুতিদের ব্যবহার করে বিশ্বের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক নৌপথ ও লোহিত সাগরের প্রবেশদ্বার বাব-আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

প্রসঙ্গত, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছে অবস্থিত এই সংকীর্ণ জলপথটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং সুয়েজ খালে নৌযানের চলাচল অনেকাংশে নিয়ন্ত্রণও করে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ১২ শতাংশই বাব আল-মান্দেব প্রণালি দিয়ে পরিবহন করা হয়, যা এটিকে বিশ্বের চতুর্থ বৃহত্তম নৌপথ করে তুলেছে।

আইআরজিসির সূত্রের বরাতে ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ জানিয়েছে, এই জলপথে একটি ‘বিশ্বাসযোগ্য হুমকি’ তৈরি করার জন্য দক্ষ ভূমিকা পালনে পুরোপুরি প্রস্তুত রয়েছে হুথিরা, যারা গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিশোধ হিসেবে ২০২৩ সালের অক্টোবর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ আক্রমণ শুরু চালিয়ে আসছে।

হুতিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, লোহিত সাগরের এই পথটি বন্ধ করে দেওয়া হলে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারে গিয়ে পৌঁছাতে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের জেরে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহনের সমুদ্র পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান, যা তেলের বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। এবার বাব আল-মান্দেবে যেকোনো ধরনের অচলাবস্থা বিশ্বের মোট তেল-গ্যাস পরিবহনের একটি বিশাল অংশ ঝুঁকিতে পড়বে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আলজাজিরা, বিবিসি

এই বিভাগের আরও খবর

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬