বাংলাখবর
মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
বাংলা খবর ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার অবসানে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব বলেছেন, মধ্যপ্রাচ্যে নতুন করে সহিংসতার বিস্তারে তিনি গভীরভাবে শঙ্কিত। পাশাপাশি গাজায় প্রবেশের সীমান্ত পথগুলো পুনরায় খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, ‘‘সব ধরনের হামলা অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে। লেবানন, ইরান এবং গাজায় চলমান যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে।’’
লেবাননের রাজধানীতে হামলার জবাবে ইরান ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর সোমবার ইরানি লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথম কোনো হামলা-পাল্টা হামলার ঘটনা এটি।
পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়পক্ষকে অবিলম্বে ‘গোলাগুলি’ বন্ধ করার আহ্বান জানান। এর পরপরই সোমবার ইসরায়েল ও ইরান উভয়পক্ষই পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা দেয়। যদিও পুনরায় যুদ্ধ শুরুর পথ খোলা রয়েছে বলে জানিয়েছে তেহরান ও তেল আবিব।
গত এপ্রিলের পর দুই দেশের মধ্যকার এই সরাসরি সংঘাত তিন মাসেরও বেশি সময়ের যুদ্ধ অবসানের লক্ষ্যে তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর ওয়াশিংটনের চলমান প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার হুমকি তৈরি করেছে।
গুতেরেস বলেছেন, মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করতে গাজায় বন্ধ করে দেওয়া সীমান্ত পথগুলো ইসরায়েলের খুলে দেওয়া উচিত।
সূত্র: রয়টার্স।
এই বিভাগের আরও খবর
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা