বাংলাখবর
মধ্যপ্রাচ্যে চোখের সামনেই ভয়াবহ স্বাস্থ্যসংকট
বাংলা খবর ডেস্ক : মধ্যপ্রাচ্যজুড়ে চোখের সামনেই এক ভয়াবহ স্বাস্থ্যসংকট চরম রূপ নিচ্ছে। এই বিপর্যয় ঠেকাতে অবিলম্বে ওই অঞ্চলে সব ধরনের হামলা ও সংঘাত বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক ডা. হানান বালখি সতর্ক করে বলেছেন, যুদ্ধাবস্থায় হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোকে অবশ্যই ‘নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে বিবেচনা করতে হবে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. বালখি জানান, সংঘাতের কারণে ওই অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা কল্পনাতীতভাবে ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধে লেবাননে এক হাজারের বেশি, ইরানে দেড় সহস্রাধিক এবং ইসরায়েলে ১৬ জনের প্রাণহানি ঘটেছে। মাত্র এক মাসের মধ্যে ইরানে ৩২ লাখ ও লেবাননে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হাসপাতালগুলো বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসাবঞ্চিত হচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা পারমাণবিক কেন্দ্রগুলোতে উদ্দেশ্যপ্রণোদিত বা দুর্ঘটনাবশত হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
মঙ্গলবার রাতে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার খবর পাওয়া গেছে। এর পাশাপাশি, পানি শোধনাগার বা ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোতে হামলা হলে তা উপসাগরীয় দেশগুলোর জন্য এক চরম ‘বিপর্যয়’ ডেকে আনবে বলে সতর্ক করেন বালখি। তার আশঙ্কা, তেল বা পারমাণবিক স্থাপনায় হামলার জেরে বৃষ্টির পানির মাধ্যমে ভূগর্ভস্থ পানির উৎসগুলোও বিষাক্ত হয়ে যেতে পারে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন, ইরান ও ইসরায়েলে চিকিৎসাকেন্দ্রের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ইতোমধ্যে যাচাই করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত সপ্তাহে সুদানের পূর্ব দারফুরে একটি হাসপাতালে হামলায় শিশু ও চিকিৎসকসহ অন্তত ৭০ জন নিহত হন। ডা. বালখি আক্ষেপ করে বলেন, ‘আগে মানুষ যুদ্ধের সময় হাসপাতালে আশ্রয় নিত, কারণ তারা জানত সেখানে বোমা পড়বে না। এখন আর সেই পরিস্থিতি নেই।’
ডা. বালখি স্মরণ করিয়ে দেন, যুক্তরাষ্ট্র-ইরান নতুন সংঘাতের দিকে বিশ্বের নজর থাকায় গাজা, সুদান ও ইয়েমেনের চলমান নিদারুণ মানবিক সংকটগুলো এখন চরমভাবে অবহেলিত হচ্ছে।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি