বাংলাখবর

মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ‘হুমকি’ মার্কিন ঘাঁটি : ইরান

বাংলা খবর ডেস্ক : উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি ও সৈন্য উপস্থিতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। শনিবার দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে ওই ক্ষোভ প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‌‌‘‘এই যুদ্ধ একটি বিষয় খুব পরিষ্কারভাবে প্রমাণ করেছে, আমাদের অঞ্চলে থাকা আমেরিকান ঘাঁটিগুলো কাউকে সুরক্ষা দেয় না; বরং এগুলো হুমকি।’’

তিনি বলেন, আমেরিকা ইসরায়েলের জন্য সবাইকে কোরবানি দেয় এবং ইসরায়েল ছাড়া আর কারও ব্যাপারে তাদের কোনও মাথাব্যথা নেই।

ইরানের এই স্পিকার বলেন, আমেরিকার ওপর নির্ভর করে বা তাদের আশ্রয়ে যারা থাকে, তারা আক্ষরিক অর্থেই নগ্ন কিংবা অরক্ষিত!

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও সরকারি কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টার ফলে দেশ স্বাভাবিকভাবে চলছে এবং সব ধরনের পরিষেবাই সচল রাখা সম্ভব হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের ওপর চাপিয়ে দেওয়া এই অন্যায্য যুদ্ধের ১৫ দিন পার হয়েছে। পরিবহন, যোগাযোগসহ নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকারের সকল সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে জনগণের দোরগোড়ায় পরিষেবা পৌঁছানোয় বড় ধরনের কোনও ব্যাঘাত ঘটেনি।

তিনি বলেন, ইরানের জনগণের সহায়তায় আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যা কিছু ধ্বংস করেছে; তা আগের চেয়েও সুন্দরভাবে পুনর্নির্মাণ করব।

সূত্র: এএফপি।

এই বিভাগের আরও খবর

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...

যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি