বাংলাখবর

ভেনিসে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিনোদন ডেস্ক : ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হলো নির্মাতা রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। অরিজোন্তি বিভাগে নির্বাচিত এই সিনেমার মধ্য দিয়ে ভেনিস উৎসবের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জায়গা করে নিল।

নতুন চলচ্চিত্রভাষা, উদীয়মান নির্মাণধারা ও সিনেমা নির্মাণের উদ্ভাবনী পদ্ধতিকে গুরুত্ব দেওয়া ভেনিস উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ অরিজোন্তি। এবারের আসরে এ বিভাগে নির্বাচিত হয়েছে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সেই তালিকায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

রোববার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সালা দারসেনা থিয়েটারে অনুষ্ঠিত হয় সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় অ্যাস্ট্রা-২ থিয়েটার এবং বিকেল ৫টায় অ্যাস্ট্রা-১ থিয়েটারে সিনেমাটির আরও দুটি প্রদর্শনী হওয়ার কথা রয়েছে।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি ঐতিহ্যবাহী বিউটি পার্লারকে ঘিরে। বিয়েকে সামনে রেখে পরিবারের পক্ষ থেকে হবু কনের সাজসজ্জা ও বাহ্যিক পরিবর্তনের নানা আয়োজন চলতে থাকে। কিন্তু একসময় এসব আয়োজনই তাঁর কাছে হয়ে ওঠে অসহ্য। পরিবারের প্রত্যাশা ও নিজের অস্তিত্বের টানাপোড়েনে ধীরে ধীরে তাঁর শরীরেই যেন জন্ম নেয় এক ধরনের প্রতিরোধ।

সিনেমাটিতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, দেমীর খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

আন্তর্জাতিক সহপ্রযোজনা ও অর্থায়নের ক্ষেত্রেও সিনেমাটি পেয়েছে একাধিক প্রতিষ্ঠানের সহযোগিতা। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য তাই ভেনিসের এবারের আসর শুধু একটি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণের ঘটনা নয়; বরং দেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক মাইলফলক।

এই বিভাগের আরও খবর

বাঁধনের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, ব্যবস্থা নিচ্ছে সরকার
বাঁধনের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, ব্যবস্থা নিচ্ছে সরকার

বাঁধনের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, ব্যবস্থা নিচ্ছে সরকার

ভেনিসে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
ভেনিসে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিসে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা

মাতৃত্বের পর ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ

মন্তব্য নিয়ে বিতর্কের মাঝে পপি বললেন, আমি তো জঙ্গলে বাস করছি না

বিয়ে করলেন মিষ্টি জান্নাত, গোপন রেখেছিলেন স্বামীর পরিচয়

নিজের সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা

প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের

কনসার্ট নিয়ে স্পেনে ফিরছেন শাকিরা, শিল্পীর নামে বানানো হচ্ছে স্টেডিয়ামও!

যৌন কেলেঙ্কারি: ৯৮ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী পেলেন ৫ কোটি

সানি লিওনের বিরুদ্ধে মামলা ! পরিণতি জানাল আদালত