বাংলাখবর
ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু
বাংলা খবর ডেস্ক : ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশের আবেদনকারীদের জন্য নতুন শর্ত জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বাংলাদেশিদের পাশাপাশি এই নিয়মে পাকিস্তান ও আফগানিস্তানের আবেদনকারীরাও পড়বেন। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে ঘোষণা দিতে হবে। এমনকি বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলেও তা জমা দেয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে নতুন নিয়মে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকত্ব বিধিমালা ২০০৯-এ সংশোধনী এনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের আবেদনকারীদের জন্য নতুন নিয়ম জারি করেছে।
সোমবার (১৮ মে) জারি করা এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে এসব দেশের নাগরিকদের ভারতীয় নাগরিকত্বের আবেদন করার সময় নিজ দেশের পাসপোর্টের অবস্থা সম্পর্কে ঘোষণা দিতে হবে।
সংশোধিত নিয়মে একটি নতুন অনুচ্ছেদ যোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আবেদনকারীর কাছে পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশের সরকারের দেয়া বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা যাবে না।
তবে কোনও আবেদনকারীর কাছে সক্রিয় পাসপোর্ট থাকলে, তাকে সেই পাসপোর্টের নম্বর, কোথায় ও কবে ইস্যু করা হয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার তারিখসহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে।
গেজেট বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নাগরিকত্বের আবেদন অনুমোদিত হওয়ার ১৫ দিনের মধ্যে আবেদনকারীকে তার বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংশ্লিষ্ট সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পোস্ট বা সুপারিনটেনডেন্ট অব পোস্টের কাছে জমা দেয়ার ঘোষণা দিতে হবে।
এই বিভাগের আরও খবর
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা