বাংলাখবর
ব্রাজিলে ভারী বৃষ্টি ও ভূমিধসে নিহত ৬, হাজারো মানুষ বাস্তুচ্যুত
বাংলা খবর ডেস্ক : ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে দুই দিনের টানা বৃষ্টি ও ভূমিধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। দেশটির পেরনামবুকো ও পারাইবা রাজ্যে বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
পেরনামবুকো রাজ্যে রাজধানী রেসিফে শহরে বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। পাশের শহর অলিন্দায় আরও দুইজন নিহত হয়েছেন। এ রাজ্যে প্রায় ১ হাজার ৫০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
অন্যদিকে পারাইবা রাজ্যের রাজধানী জোয়াও পেসোয়া এবং ক্যাম্পিনা গ্রান্দে শহরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও দুইজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১ হাজার ৫০০ মানুষ ঘরবাড়ি হারিয়েছেন।
জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, বৃষ্টির সময় মোট ২২টি জরুরি সতর্কতা জারি করা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমে এলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন, তিনি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
একটি গবেষণায় বলা হয়েছে, ১৯৯১ থেকে ২০২৩ সালের মধ্যে ব্রাজিলে বন্যা ও ভূমিধসসহ বৃষ্টিজনিত দুর্যোগ তিন গুণ বেড়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মিনাস জেরাইস রাজ্যে বন্যা ও ভূমিধসে ৬৪ জন এবং ২০২৪ সালে রিও গ্রান্দে দো সুল রাজ্যে ১৮৩ জনের মৃত্যু হয়। ২০২২ সালে পেত্রোপোলিস শহরে বন্যায় ২৩৩ জন এবং পরে রেসিফেতে আরও অন্তত ১৩০ জন প্রাণ হারান।
এই বিভাগের আরও খবর
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান