বাংলাখবর

বেগুনভর্তা-হাঁসের মাংস দিয়ে কালাই রুটি খেয়ে চমৎকার বললেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলা খবর ঢাকা : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহীর নগরীর উপশহর নিউমার্কেট এলাকার সামনে অবস্থিত জনপ্রিয় রুমন কালাই হাউজে গিয়ে ঐতিহ্যবাহী কালাই রুটি খেয়েছেন। সেখানে শুধু খাবার খেয়েই ক্ষান্ত হননি, বরং রান্নাঘরে গিয়ে নিজের চোখে দেখেছেন কীভাবে তৈরি হয় রাজশাহীর বিখ্যাত কালাই রুটি।

রেস্তোরাঁয় পৌঁছানোর পর রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রতিষ্ঠানের মালিক ও কর্মীরা। তিনি হাসিমুখে রুটি তৈরির প্রতিটি ধাপ গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন। রুটির খামির প্রস্তুত, হাতে চাপ দিয়ে আকার দেওয়া এবং গরম তাওয়ায় ধীরে ধীরে সেঁকে তোলার পুরো প্রক্রিয়া তিনি দাঁড়িয়ে থেকে দেখেন। রুটি প্রস্তুত হলে সেটি গরম গরম পরিবেশন করা হয়।

এরপর কালাই রুটির সঙ্গে পরিবেশন করা হয় দেশীয় স্বাদের হাঁসের মাংস, বেগুন ভর্তা, কাঁচা মরিচের ঝাল এবং পেঁয়াজ। রাষ্ট্রদূত অত্যন্ত আনন্দের সঙ্গে প্রতিটি খাবারের স্বাদ নেন এবং বারবার প্রশংসা করেন স্থানীয় রান্নার।

খাবার শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাহ! খুব চমৎকার। খুব মজা, খুবই সুস্বাদু। কালাই রুটি, হাঁসের মাংস আর বেগুন ভর্তার এই সমন্বয় সত্যিই অসাধারণ। স্থানীয় খাবারের এমন স্বাদ আমাকে মুগ্ধ করেছে।

খাওয়ার সময় তাকে বেশ হাসিখুশি ও প্রাণবন্ত দেখা যায়। স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গল্প করতে করতেই তিনি খাবার উপভোগ করেন। তার আন্তরিক আচরণে রেস্তোরাঁর কর্মচারী ও উপস্থিত অতিথিদের মধ্যেও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রুমন কালাই হাউসের মালিক জানান, বিদেশি একজন কূটনীতিক তাদের প্রতিষ্ঠানে এসে শুধু খাবারের স্বাদ নেননি, বরং রান্নার পুরো প্রক্রিয়া দেখেছেন এবং প্রতিটি পদ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তার এমন প্রশংসা রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটিকে আরও ব্যাপক পরিচিতি দেবে বলে তারা আশা করছেন।

খাদ্যপ্রেমীদের কাছে বহুদিন ধরেই জনপ্রিয় রাজশাহীর কালাই রুটি। দেশীয় মসলা ও বিশেষ পদ্ধতিতে তৈরি হাঁসের মাংস, বেগুন ভর্তা, ঝাল মরিচ ও পেঁয়াজের সঙ্গে পরিবেশিত এই খাবার রাজশাহীর নিজস্ব খাদ্য ঐতিহ্যের একটি অনন্য অংশ হিসেবে পরিচিত। মার্কিন রাষ্ট্রদূতের এমন উচ্ছ্বসিত প্রশংসা স্থানীয় ঐতিহ্যবাহী খাবারকে আন্তর্জাতিক অঙ্গনেও নতুনভাবে পরিচিত করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

আর্থিক অনিয়ম-শিক্ষাগত সনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খনন করবে সরকার

‘আমার অবর্তমানে শেখ সেলিম দলের হাল ধরবেন’

অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, ট্র্যাকিং ও কিউআর কোড

ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের

‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’

মন্ত্রিসভায় ৯ম পে-স্কেল প্রস্তাবের অনুমোদন

প্রেসিডেন্টকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

‘ইন্টারপোলে শেখ হাসিনার নামে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে’