বাংলাখবর
বিয়ে করলেন মিষ্টি জান্নাত, গোপন রেখেছিলেন স্বামীর পরিচয়
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত বিয়ে করেছেন। তিনি সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে নববধূর সাজে তিনটি ছবি প্রকাশ করে বিয়ের খবরটি জানিয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।
লাল লেহেঙ্গা ও ভারী গয়নায় নববধূর সাজে ছবি পোস্ট করে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।’
একই সঙ্গে পোস্টের কমেন্ট বক্সে যেন কেউ নেতিবাচক মন্তব্য না করেন, সে বিষয়েও অনুসারীদের সতর্ক করেছেন অভিনেত্রী। তবে তার বিয়ের ঘোষণায় অনুসারীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এদিকে গণমাধ্যমকে মিষ্টি জান্নাত জানিয়েছেন, তার বিয়ে আগেই হয়েছে। এতদিন বিষয়টি আড়ালে রেখেছিলেন তিনি। তবে এখনো স্বামীর নাম বা পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। শুধু জানিয়েছেন, তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী। সময়মতো স্বামীর নাম-পরিচয় প্রকাশ করবেন বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটনের ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর ‘চিনি বিবি’, ‘আমি নেতা হবো’, ‘তুই আমার’, ‘তুই আমার রানি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
অভিনয় দিয়ে খুব একটা সাড়া জাগাতে না পারলেও ব্যক্তিগত জীবন ও বিভিন্ন মন্তব্যের কারণে বিভিন্ন সময় খবরের শিরোনামে এসেছেন মিষ্টি জান্নাত। এবার নিজের বিয়ের খবর প্রকাশ করে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী।
এই বিভাগের আরও খবর
প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া
প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া
বাঁধনের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, ব্যবস্থা নিচ্ছে সরকার
বাঁধনের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, ব্যবস্থা নিচ্ছে সরকার
ভেনিসে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
ভেনিসে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা
বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা
সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা
সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা
মাতৃত্বের পর ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ
মাতৃত্বের পর ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ
মন্তব্য নিয়ে বিতর্কের মাঝে পপি বললেন, আমি তো জঙ্গলে বাস করছি না
মন্তব্য নিয়ে বিতর্কের মাঝে পপি বললেন, আমি তো জঙ্গলে বাস করছি না
বিয়ে করলেন মিষ্টি জান্নাত, গোপন রেখেছিলেন স্বামীর পরিচয়
বিয়ে করলেন মিষ্টি জান্নাত, গোপন রেখেছিলেন স্বামীর পরিচয়
নিজের সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা
নিজের সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা
প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের
প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের
কনসার্ট নিয়ে স্পেনে ফিরছেন শাকিরা, শিল্পীর নামে বানানো হচ্ছে স্টেডিয়ামও!
কনসার্ট নিয়ে স্পেনে ফিরছেন শাকিরা, শিল্পীর নামে বানানো হচ্ছে স্টেডিয়ামও!
যৌন কেলেঙ্কারি: ৯৮ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী পেলেন ৫ কোটি
যৌন কেলেঙ্কারি: ৯৮ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী পেলেন ৫ কোটি