বাংলাখবর
বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উল্লাস, ভূমিকম্পের মতো ‘কম্পন’ অনুভূত স্পেনে
বাংলা খবর ডেস্ক : স্পেনের বিশ্বকাপ জয়ের উদযাপন কেবল পুরো দেশজুড়েই শোনা যায়নি; অনুভূত হয়েছে ভূগর্ভেও। রোববারের ফাইনালে ফেরান তোরেসের গোলে জাতীয় দলের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উল্লাসে ফেটে পড়ার ফলে সৃষ্ট কম্পন স্পেনের বিভিন্ন স্থানে বসানো সিসমোমিটারে (ভূকম্পন পরিমাপক যন্ত্র) ধরা পড়েছে।
সোমবার দেশটির ভূমিকম্পবিষয়ক বিজ্ঞানীরা চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটির জিওসায়েন্স বার্সেলোনা সেন্টারের গবেষকরা ন্যাশনাল জিওগ্রাফিক ইনস্টিটিউট (আইজিএন) এবং কাতালান জিওলজিক্যাল অ্যান্ড কার্টোগ্রাফিক ইনস্টিটিউটের (আইসিজিসি) উপাত্ত বিশ্লেষণ করেছেন।
বিশ্লেষণে আলহেসিরাস, বার্সেলোনা, কাদিজ ও গ্রানাদাসহ কয়েকটি শহরে বিশ্বকাপ জয় উদযাপনের সময় অস্বাভাবিক সংকেত শনাক্ত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির বিজ্ঞানীরা।
সেন্সরগুলোতে ম্যাচ চলাকালীন তিনটি সুস্পষ্ট কম্পনসংকেত ধরা পড়ে। এর মধ্যে প্রথম কম্পন শনাক্ত হয় তোরেসের গোলের পর, পরবর্তীতে ভিএআরে বাতিল হওয়া অপর গোলের সময় এবং ম্যাচ শেষের চূড়ান্ত বাঁশি বাজার পর সবচেয়ে শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে।
স্প্যানিশ বিজ্ঞানীরা বলেছেন, এই কম্পন ছিল মানবসৃষ্ট কর্মকাণ্ডের ফলে উদ্ভূত ভূকম্পন বা ইনডিউসড সিসমিসমের একটি উদাহরণ। একযোগে হাজার হাজার সমর্থকের লাফানো, চিৎকার ও উদযাপনের কারণে এই কম্পনের সৃষ্টি হয়েছে।
ইউরো ২০২৪-এর ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে স্পেনের জয়ের সময়ও সেন্সরগুলোতে একই ধরনের কম্পন ধরা পড়েছিল। ওই সময় নিকো উইলিয়ামস ও মিকেল ওইয়ারজাবালের করা গোল মাদ্রিদ ও বার্সেলোনায় ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হয়েছিল।
সূত্র: এএফপি।
এই বিভাগের আরও খবর
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬