বাংলাখবর
বিএনপিকে ওয়ান ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে : তারেক রহমান
বাংলা খবর ঢাকা : বিএনপিকে ওয়ান-ইলেভেনের মতো আবারও মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
গত ১৭ বছরে বিএনপির দলীয় কর্মসূচি প্রচারসহ বিএনপিবিরোধী নানা অপপ্রচার মোকাবিলায় সরব ছিল জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।
তারেক রহমান বলেন, নিশ্চয় আপনারা খেয়াল করেছেন, বিগত কিছুদিন থেকে ধীরে ধীরে যে জিনিসটি তৈরি হয়েছে যে, বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন-বাংলাদেশে যদি আগামীতে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। আজকে সকালেও কয়েকটি পত্রিকায় কয়েকটি ঘটনা দেখলাম, দেখার পরে কেন্দ্রীয় অফিসে যখন খবর দিলাম, তারা চেক করে আমাকে জানালো, ঘটনা ঘটেছে একরকম, পত্রিকার পাতায় উপস্থাপন করা হয়েছে অন্যরকম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে...তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যেসকল মিডিয়া হাউজের সম্পর্ক আছে, তাদের মাধ্যমে ঠিক ওয়ান-ইলেভেনের সময়ে যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা তারা করছে।
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জবাবদিহিমূলক সরকারের কোনো বিকল্প নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া জনগণের জন্য ভালো কিছু করা সম্ভব নয়।
এই বিভাগের আরও খবর
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...