বাংলাখবর
বর্তমান সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা জাদুঘরে চলে গেছে: রিজভী
বাংলা খবর ঢাকা : বর্তমান সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা কার্যত জাদুঘরে চলে গেছে। শেখ হাসিনার বিদায়ের পর জনগণ আশা করেছিল, ড. ইউনূস নেতৃত্বাধীন সরকার তাদের ভোটাধিকার ফিরিয়ে দেবে। কিন্তু বাস্তবে নানা কৌশলে নির্বাচন প্রশ্নে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে বন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর উত্তরার রশিদ গ্রুপ আয়োজিত এক দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।
জাতীয় নির্বাচন নিয়ে সরকারের কৌশলগত বিলম্ব নীতির সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে ভোটের প্রক্রিয়া পিছিয়ে দিচ্ছে।
রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হতে চললেও এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক সংস্কার পরিলক্ষিত হয়নি। তিনি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার দ্রুত কার্যকর করার দাবি জানান।
তিনি বলেন, ‘দেশের জনগণ বহুদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে-কবে তারা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে।’
অনুষ্ঠান শেষে নিম্ন আয়ের শত শত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন রিজভী। উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মুস্তাফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, কফিল উদ্দিন আহমেদ এবং রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। তার ভাষায়, ‘এটি কেবল জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার নয়, বরং দেশের রাজনীতিকেও ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা।’
এই বিভাগের আরও খবর
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...