বাংলাখবর

প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

বাংলা খবর ডেস্ক : যুক্তরাজ্যের জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজন হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতেও প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

এ সময় ট্রাম্পের সঙ্গে তার প্রথম আলাপচারিতা বেশ ভালো হয়েছে এবং তাকে ‘খুবই আন্তরিক’ বলে মনে হয়েছে বলে জানান তিনি। তবে মার্কিন প্রেসিডেন্টকে তিনি বিশ্বাস করেন কিনা, এই প্রশ্ন দুবার করা হলেও বার্নহ্যাম কিছু বলেননি। তবে উত্তরে তিনি বলেন, ‘পৃথিবী তো পরিবর্তনশীল, তাই না? আর পরিস্থিতি যেমন এগোবে, আপনাকে সেভাবেই তার জবাব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি কোনো অবস্থাতেই বলতে পারি না যে আমি তার (ট্রাম্পের) ভিন্ন মত গ্রহণ করব না। যুক্তরাজ্যের জন্য সঠিক এমন কোনো ভিন্ন ধারণাও আমাকে তুলে ধরতে হবে। আমার শক্তি হলো মানুষের, জনগণের কাছাকাছি থাকা, প্রধানমন্ত্রী হিসেবেও এর কোনো পরিবর্তন হবে না।

ট্রাম্পের সমালোচনা করা সঠিক হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। অন্য সবকিছুর আগে আপনাকে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে। এই কাজটি সঠিকভাবে করতে হলে এটাই আপনার করণীয়।’ প্রয়োজন হলে নিজের মতামত প্রকাশ করতে তিনি পিছপা হবেন না বলেও জানান তিনি।

সরকার কবে জিডিপির ৩ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী কোনো নির্দিষ্ট তারিখের প্রতিশ্রুতি দেননি। এর আগে সাবেক সরকারের অর্থমন্ত্রী জন হিলি পদত্যাগের সময় বলেছিলেন, ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির ৩ শতাংশ ব্যয়ের প্রতিশ্রুতি না দিলে দেশ নিরাপদ থাকবে না। কিন্তু বার্নহ্যাম বলেন, ‘প্রতিরক্ষা ব্যয়ের গুরুত্ব অপরিহার্য এবং এ বিষয়ে তিনি (জন হিলি) যে অবস্থান নিয়েছিলেন, সে সম্পর্কে সম্পূর্ণ অবগত হয়েই আমি আমার নতুন চ্যান্সেলরকে নিয়োগ দিয়েছি।’

বার্নহ্যাম প্রথমবারের মতো ২০২৯ সালের আগে আগাম সাধারণ নির্বাচনের ধারণাটি স্পষ্টভাবে নাকচ করে দিয়ে বলেন, ‘আমি এটি বাতিল করে দিচ্ছি... আমার মনে হয় না মানুষ এটা চায়।’ তিনি জানান, এর পরিবর্তে তার মনোযোগ রয়েছে দেশকে সঠিক অবস্থানে ফিরিয়ে আনার ওপর।

এই বিভাগের আরও খবর

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬