বাংলাখবর

প্রধানমন্ত্রী রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের কাজ করছেন: মির্জা ফখরুল

বাংলা খবর ঢাকা : বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের কাজ করছেন। এই পুর্নগঠনের আওতায় তিনি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর ব্যবস্থা নিবেন বলে আমি আশা রাখি।

শুক্রবার (১ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজনে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান শুধু প্রধানমন্ত্রী নন, তিনি মেহনতি মানুষের প্রতীক। তিনি দেশকে সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা করেছেন এবং ধ্বংসপ্রায় ব্যাংকিং খাত ও অর্থনীতিকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, শ্রমিকরা আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখভাগের যোদ্ধা ছিলেন। আমরা যখন ২০২২ সালের ১০ ডিসেম্বর একটি সমাবেশ করতে চেয়েছিলাম, তখনো আমাদের বাধা দেওয়া হয়েছিল। তখন ৭ ডিসেম্বর এই পল্টনে আমাদের আন্দোলনে প্রথম যিনি শহীদ হন, তিনি একজন ওয়ার্কশপ কর্মী ছিলেন। তাই আমরা সব সময় বলি যে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শ্রমিকরাই আমাদের সবচেয়ে বেশি শক্তি জুগিয়েছিল।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, শ্রমিকদের সন্তানরা যেন লেখাপড়ার সুযোগ ও স্বাস্থ্যসেবা পায়, সেটি আপনি (প্রধানমন্ত্রী) দেখবেন। আপনি এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং নিশ্চয়ই এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। আরেকটি বিষয় হলো, আমাদের চা বাগানের শ্রমিকরা অমানবিক জীবনযাপন করেন। তাদের জীবনমানের উন্নয়নে আমাদের কাজ করা উচিত।

জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।

এই বিভাগের আরও খবর

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল

গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ

গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম

নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...