বাংলাখবর
প্রতিশ্রুতি পূরণ না হলে বন্ধ থাকবে হরমুজ প্রণালি
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি চলাচলের জন্য খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। এই সমুদ্রপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে অবশ্যই ইসলামি প্রজাতন্ত্র ইরানের সমন্বয় ও অনুমোদন নিতে হবে বলেও জানান তিনি।
উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ব্যবস্থার বিষয়ে মাস্কাটের সঙ্গে তেহরানের সমঝোতা হয়েছে ঠিকই, কিন্তু এই সমঝোতাটি স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়ন করা হবে না।
ইরানের এই নেতা জানান, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণ করা প্রয়োজন। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ খুলে দেওয়ার বিষয়ে তেহরানের কোনো তাড়াহুড়ো নেই এবং তারা প্রতিরক্ষামূলক পদক্ষেপ অব্যাহত রাখবে। ঘারিবাবাদি বলেন, এই সমঝোতা বাস্তবায়নের জন্য অপর পক্ষকে বিশেষ করে যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। যখনই এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হবে, ইরানও তখন তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরও যোগ করেন, এই পদক্ষেপগুলো কোনো নতুন বিষয় নয়। ওয়াশিংটন যদি কূটনীতির পথে ফিরে আসতে আগ্রহী হয়, তবে তাদের অতীতের কর্মকাণ্ডের দায়ভার অবশ্যই স্বীকার করতে হবে। ইসলামাবাদে সমঝোতার আওতায় প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পথে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কি না তা খতিয়ে দেখার জন্য মধ্যস্থতাকারীদের আহ্বান জানান তিনি।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।
এই বিভাগের আরও খবর
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়
জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়
যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
কঙ্গোর বিয়েবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২২
কঙ্গোর বিয়েবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২২
মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি
মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি