বাংলাখবর
প্রতিরক্ষা, প্রযুক্তি ও জ্বালানি খাতে চুক্তি করল ভারত-জাপান
বাংলা খবর ডেস্ক : প্রথমবারের মতো একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও জাপান। একই সঙ্গে সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি এবং সাপ্লাই চেন শক্তিশালী করার মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন উদ্যোগের ঘোষণা করেছে দুই দেশ।
বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত ১৬তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যে এটিই প্রথম যৌথ কো-ডেভেলপমেন্ট বা উন্নয়ন প্রকল্প। এর মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার হবে।
তিনি বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ভারত-জাপানের ‘স্পেশাল স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ’ নতুন উচ্চতায় পৌঁছেছে। এর ফলে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার সম্পর্ক আরও মজবুত হয়েছে।
মোদি জানান, ‘ভারত ও জাপান প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম যৌথ কো-ডেভেলপমেন্ট প্রকল্প সই করেছে। এর মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার হবে। নতুন চুক্তি আওতায় এমন প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি হবে, যা আঞ্চলিক শান্তি, সামুদ্রিক নিরাপত্তা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।’
তিনি বলেন, ‘কয়েক দিন আগে জি-৭ সম্মেলনে আমি বলেছিলাম, বর্তমান বৈশ্বিক অস্থিরতার সময়ে পারস্পরিক বিশ্বাসই সবচেয়ে বড় কৌশলগত সম্পদ। ভারত-জাপান সম্পর্ক সেই বিশ্বাসেরই প্রতিফলন।’
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে মোদি জানান, জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তাকে সামনে রেখে ভারত ও জাপান একটি যৌথ রোডম্যাপ তৈরি করেছে। এই রোডম্যাপে সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম প্রযুক্তি এবং সাপ্লাই চেন আরও শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ‘ইন্ডিয়া-জাপান বায়োগ্যাস ইনিশিয়েটিভ’-এরও ঘোষণা করেন মোদি। এই উদ্যোগের আওতায় ভারতে একাধিক বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হবে। পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি ক্ষেত্রে দুই দেশের সহযোগিতাও আরও সম্প্রসারিত হবে।
অর্থনৈতিক সম্পর্ক প্রসঙ্গে মোদি জানান, গত এক বছরে ভারত ও জাপানের মধ্যে প্রায় ১২০টি নতুন ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ভারতে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ এসেছে। তিনি আগামী এক দশকে ভারতে ১০ ট্রিলিয়ন ইয়েন জাপানি বিনিয়োগ আকর্ষণের দীর্ঘমেয়াদি লক্ষ্যও পুনর্ব্যক্ত করেন।
এসময় ভারত সফরে আসা জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে স্বাগত জানিয়ে মোদি তাকে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী, একজন ‘দূরদর্শী’ এবং ‘জনপ্রিয়’ নেতা বলে উল্লেখ করেন।
প্রসঙ্গত, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ১ থেকে ৩ জুলাই পর্যন্ত তিন দিনের সরকারি সফরে ভারতে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এই সফরের অন্যতম আকর্ষণ ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন, যেখানে কৌশলগত, অর্থনৈতিক, প্রযুক্তিগত ও নিরাপত্তা সহযোগিতা আরও সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়েছে।
সূত্র: নিউজ১৮, টাইমস অব ইন্ডিয়া
এই বিভাগের আরও খবর
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬