বাংলাখবর

পানামা খালে নতুন বিধিনিষেধ, কমছে জাহাজ চলাচল

বাংলা খবর ডেস্ক : খরা ও অতিরিক্ত তাপমাত্রার কারণে পানামা খালে পানির স্তর কমে যাওয়ায় জাহাজ চলাচলে নতুন সীমা আরোপের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী সেপ্টেম্বর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথে প্রতিদিন চলাচলকারী জাহাজের সংখ্যা ধাপে ধাপে কমিয়ে আনা হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পানামা ক্যানেল অথরিটি নতুন এই ট্রাফিক সীমা ঘোষণা করে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ ৩৪টি জাহাজ পানামা খাল অতিক্রম করতে পারবে। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে দৈনিক সর্বোচ্চ ৩২টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে।

এর আগে মে মাসে চলতি বছর নতুন করে জাহাজ চলাচলে কোনো বিধিনিষেধ আরোপ না করার সিদ্ধান্ত জানিয়েছিল পানামা ক্যানেল অথরিটি। তবে তীব্র খরার আশঙ্কা এবং পানির মজুত কমে যাওয়ায় এবার সেই অবস্থান থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।

বিশ্ব বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ৪০টি জাহাজ চলাচল করতে পারে। চলতি জুন থেকে দৈনিক গড়ে প্রায় ৩৫টি জাহাজ চলাচল করছিল। নতুন সীমা কার্যকর হলে আন্তর্জাতিক পণ্য পরিবহনে আরও ধীরগতি তৈরি হতে পারে এবং জাহাজ পরিচালনা ও পরিবহন ব্যয়ও বাড়ার আশঙ্কা রয়েছে।

২০২৩ সালে ভয়াবহ খরার সময়ও পানামা খালে জাহাজ চলাচলে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ওই সময় পানির সংকটের কারণে প্রায় ৩৬ শতাংশ জাহাজ চলাচল ব্যাহত হয়। ফলে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় চাপ তৈরি হওয়ার পাশাপাশি বিভিন্ন পণ্যের পরিবহন ব্যয় বেড়ে যায়।

এদিকে সামনের মাসগুলোতে শক্তিশালী এল নিনো পরিস্থিতির সম্ভাবনা নিয়ে আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করছেন। এর ফলে পানামা সিটি ও আশপাশের এলাকায় খরা আরও তীব্র হতে পারে এবং গাতুন হ্রদসহ পানামা খালের সঙ্গে যুক্ত জলাধারগুলোর পানির স্তর কমে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে।

পানামা খালের লক ও পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনায় বিপুল পরিমাণ মিষ্টি পানির প্রয়োজন হয়। একই জলাধার থেকে স্থানীয় মানুষের জন্যও সুপেয় পানি সরবরাহ করা হয়। তাই খাল দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি জনসাধারণের পানির চাহিদা নিশ্চিত করতে পানির মজুত সংরক্ষণকে গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ পানামা খালে জাহাজ চলাচলের এই সীমাবদ্ধতা দীর্ঘায়িত হলে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে পণ্য পরিবহনের সময় ও ব্যয় বাড়লে আন্তর্জাতিক বাজারে এর প্রতিফলন দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তথ্যসূত্র: আল-জাজিরা

এই বিভাগের আরও খবর

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার

স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া

জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়

যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫