বাংলাখবর

পদত্যাগ চাপ, তলব ও তদন্তে দেশে দেশে তোলপাড়

বাংলা খবর ডেস্ক : জেফরি এপস্টেইন নথিতে নাম আসায় ইউরোপজুড়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের চাপে পড়তে পারেন। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থর্বজর্ন জ্যাগল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করেছে পুলিশ। ফ্রান্সের সাবেক মন্ত্রী জ্যাক ল্যাংকে তলব করা হয়েছে। লন্ডনে পিটার ম্যান্ডেলসনের লবিং প্রতিষ্ঠানের প্রধান পদত্যাগ করেছেন। খবর রয়টার্সের।

পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। ম্যান্ডেলসনের সঙ্গে এপস্টেইনের সম্পর্ক এবং সরকারি তথ্য ফাঁসের অভিযোগ ওঠায় প্রধানমন্ত্রীর বিচারবুদ্ধি নিয়ে প্রশ্ন তুলছেন এমপিরা। এই কেলেঙ্কারি স্টারমারের নেতৃত্বের ভিত নাড়িয়ে দিয়েছে। ইউরেশিয়া গ্রুপ বলছে, এ বছরই স্টারমারের ক্ষমতা হারানোর আশঙ্কা ৮০ শতাংশ। যদিও স্টারমার দাবি করেছেন, ম্যান্ডেলসন তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। কিন্তু লেবার পার্টির ভেতরে ক্ষোভ বাড়ছে। সব মিলিয়ে মে মাসের স্থানীয় নির্বাচনের পর স্টারমারের প্রধানমন্ত্রিত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এদিকে লবিং প্রতিষ্ঠান ‘গ্লোবাল কাউন্সিল’-এর প্রধান নির্বাহী বেঞ্জামিন ওয়েগ-প্রসার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নথিতে এই প্রতিষ্ঠানের সঙ্গে দণ্ডিত ওই অপরাধীর সম্পর্কের তথ্য আসার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী
জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থর্বজর্ন জাগল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করেছে পুলিশ। ৭৫ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে ‘গুরুতর দুর্নীতির’ সন্দেহ করছে বিশেষ পুলিশ ইউনিট। জাগল্যান্ড আগে নোবেল কমিটির প্রধান এবং কাউন্সিল অব ইউরোপের মহাসচিব ছিলেন। তদন্তের স্বার্থে তাঁর কূটনৈতিক দায়মুক্তি বাতিলের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি ওই পদে থাকাকালীন উপহার, ভ্রমণ সুবিধা ও ঋণ নিয়েছেন। জাগল্যান্ডের আইনজীবী তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ফ্রান্সের সাবেক মন্ত্রী জ্যাক ল্যাংকে তলব
জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জেরে ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাংকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে তিনি প্যারিসের ‘আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউট’-এর সভাপতি। প্রকাশিত নথিতে ল্যাংয়ের নাম ৬০০ বারের বেশি এসেছে। এপস্টেইনের সঙ্গে ল্যাং নিয়মিত যোগাযোগ রাখতেন।

এই বিভাগের আরও খবর

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা

ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক

গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...

যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন