বাংলাখবর

নেপাল ও চীনে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত অন্তত ৩৬২, নিখোঁজ প্রায় ১৫০০

বাংলা খবর ডেস্ক : নেপাল-চীন সীমান্তে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যার পর উদ্ধার অভিযানে নেমেছেন উদ্ধারকর্মীরা। তবে প্রতিকূল আবহাওয়া এবং যোগাযোগ অবকাঠামো পুরোপুরি ভেঙে পড়ায় বিপর্যয়ের পূর্ণাঙ্গ চিত্র এখনও অস্পষ্ট।

নেপাল সরকার জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩৫৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক।

এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজ ব্যক্তিদের এই সংখ্যা নেপালের তালিকার সঙ্গে ওভারল্যাপ করছে কি না, তা এখনও অস্পষ্ট।

নেপালে এর আগেও আকস্মিক বন্যা ও বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী এক অভিজ্ঞ পর্বতারোহী বিবিসিকে জানান, এই দুর্যোগটি কতটা ‘বিস্ফোরক’ এবং ‘নৃশংস’ রূপ নিতে পারে, তা তিনি বিশ্বাসই করতে পারছেন না।

বন্যার মূল কারণ সম্পর্কে ধীরে ধীরে নতুন তথ্য বেরিয়ে আসছে। বিশেষজ্ঞরা এখন ধারণা করছেন, ভূমিকম্পের কারণে নয়, বরং ‘হিমবাহ ধস এবং ধ্বংসাবশেষের প্রবাহের’ ফলেই এই বিপর্যয় ঘটেছে।

একই সঙ্গে নদীগুলোতে জমে থাকা ধ্বংসাবশেষের কারণে ‘দ্বিতীয় ও তৃতীয় ওয়েভ’ তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির অন্তত ২৮৮ নাগরিক নেপালে ‘যোগাযোগ বিচ্ছিন্ন’ অবস্থায় রয়েছেন। আর তামিলনাড়ু প্রদেশ থেকে নেপালে যাওয়া ২১ জনকে উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার

স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া

জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়

যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কঙ্গোর বিয়েবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২২

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

কেপ ভার্দেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গভীর খাদে বাস পড়ে নিহত ২৫