বাংলাখবর

নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট

বাংলা খবর ডেস্ক : নেপালের কিছু অংশে আকস্মিক হড়পা বানের সময় উত্তাল স্রোতে ভেসে যাওয়া একটি ব্যাংকে লকার ঘিরে নজিরবিহীন লুটপাটের ঘটনা ঘটেছে। ভেসে যাওয়া ব্যাংকের লকার ভেঙে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দেশটির পুলিশ ইতোমধ্যে অন্তত ২৯ জনকে আটক করেছে।

দেশটির সংবাদমাধ্যম বলেছে, নেপালের বাগমাটি প্রদেশের রসুয়া জেলায় ভোটেকোশি এলাকায় ওই বন্যায় ব্যাংকের লকারটি ভেসে যায় এবং পরে ধাদিং জেলার গালছি গ্রামসেবা পরিষদ-৪ এর বেলখুখোলার কাছে ত্রিশূলি নদীর তীরে সেটি পাওয়া যায়।

ধাদিং পুলিশ বলেছে, স্থানীয় বাসিন্দারা লকারটি ভেঙে ভেতরের নগদ টাকা বের করে নিয়েছেন বলে খবর পায় পুলিশ। পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের একটি দল মোতায়েন ও এই ঘটনায় তদন্ত শুরু করা হয়।

প্রাথমিক তল্লাশি চলাকালীন ব্যাংকের লকার লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে ২৯ জনকে আটক এবং তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিদের বেশির ভাগই গালছি-৪ এলাকার বাসিন্দা। কয়েকজন গালছি-৬-এর আদমঘাট ও সিদ্দহালেক-৭-এর আদমতারের বাসিন্দা। বাকিরা চিতওয়ান ও পার্সার বাসিন্দা হলেও বর্তমানে ধাদিংয়ে বসবাস করছেন। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে।

উদ্ধার করা নগদ টাকার উৎস অনুসন্ধান এবং এই ঘটনায় আরও কোনও সন্দেহভাজন জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

আরেক মর্মান্তিক ঘটনায় নারায়ণী নদীর ভাটি অঞ্চলে ভেসে আসা এক বন্যাদুর্গত ব্যক্তির লাশ থেকে সোনার কানের দুল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিওতে দেখা যায়, বন্যায় ভেসে আসা এক নারীর মৃতদেহ থেকে সোনার কানের দুল বলে মনে করে অলংকার খুলে নিচ্ছেন ওই ব্যক্তিরা।

শনিবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভয়াবহ বন্যার পরিসংখ্যানে বড় ধরনের সংশোধনী এনে বলেছে, প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া এই দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, এই বন্যায় নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭ জন। দেশটির কিছু অংশের ওপর দিয়ে এই বন্যা বয়ে যাওয়ার তিন দিন পর সংশোধিত ওই তথ্য প্রকাশ করা হয়েছে। এছাড়া নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: এনডিটিভি।

এই বিভাগের আরও খবর

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার

স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া

জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়

যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কঙ্গোর বিয়েবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২২

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি