বাংলাখবর
নির্বাচনে যাবেন বিএনপির সাবেক ১২৫ নেতা
বাংলা খবর ঢাকা : বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মোট ১২৫ জন সাবেক ও বহিষ্কৃত নেতা নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া বিএনপিকেও নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
আজ বুধবার বিকেলে রাজধানীর মালিবাগের হোটেল স্কাই সিটিতে ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদ্য বহিষ্কৃত সদস্য খন্দকার আহসান হাবিব ও ফকরুল ইসলাম, সাবেক নেতা মনিরুল ইসলাম মিন্টু ও যুবদলের সাবেক নেতা স্বপন সরকার।
স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের অন্যতম সংগঠক খন্দকার আহসান হাবিব বলেন, ‘বিএনপির নির্বাহী কমিটি ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতারা জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে এ মঞ্চে যোগদান করেছেন। তবে এই মঞ্চ কোনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে না। এটি স্বতন্ত্র প্রার্থীদের একটি প্ল্যাটফর্ম। এখানে ১০০-১২৫ জন সদস্য রয়েছেন। বিএনপির বাইরে বেসিকেলি তেমন কেউ নাই। বিএনপি থেকে পদত্যাগ করি নাই আমরা।’
বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন, ‘আমরা মনে করি, বিএনপির ইলেকশনে যাওয়া উচিত। এই জ্বালাও-পোড়াও, অবরোধ করে ২০১৪ সালেও নির্বাচন ঠেকানো যায় নাই। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে হলে নির্বাচনের বিকল্প কিছু নাই। আর যদি নির্বাচনের বিকল্প কিছু হয়, তবে সেটা বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক হবে।’
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে আহসান হাবিব বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কথা বলা ঠিক না। আদালতের বিপক্ষে অবস্থান থাকার সুযোগ নাই। অ্যাপিলিয়েট ডিভিশনে যদি কোনো রিভিউ পিটিশন ফাইল করত বিএনপি, তাহলে না হয় কথা বলা যেত।’
মঞ্চের বাকি ১২১ নেতা কোথায়- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিস্থিতির কারণে এখনই অনেকে সামনে আসতে চাচ্ছেন না। সময় হলে সবাই আসবেন। এ ছাড়া অবরোধের কারণে অনেকেই এসে পৌঁছাতে পারেননি।’
সংবাদ সম্মেলনে খন্দকার আহসান হাবিব ও ফকরুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপি সরকার পতনের এক দফা আন্দোলনের নামে যে ‘ধ্বংসাত্মক কর্মসূচি’ পরিচালনা করছে, তাতে দ্বিমত পোষণ করেন তারা। একইসঙ্গে তারা বলেছেন, গণতান্ত্রিক ধারায় নির্বাচন বর্জনের কোনো যৌক্তিকতা নেই, তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে চান।
এই বিভাগের আরও খবর
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...