বাংলাখবর

নির্বাচনের নামে নাটক হচ্ছে, ইইউ প্রতিনিধিদের বিএনপি

বাংলা খবর ঢাকা : সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলকে বিএনপি বলেছে, সরকারবিরোধী দলবিহীন যে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, সেটা কোনো নির্বাচন নয়, নির্বাচনের নামে একটা নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু তথ্য-প্রমাণও দেওয়া হয়।

বুধবার বিকেলে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদল। এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান অংশ নেন।ইইউ প্রতিনিধিদলে ছিলেন রেবেকা কক্স ও শার্লোট সুয়েবেস।

বৈঠকে উপস্থিত একটি সূত্র সংবাদমধ্যমকে জানিয়েছে, তারা ইইউ নির্বাচন বিশেষজ্ঞদের তথ্য-প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে- ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন কত প্রকাশ্যে সাজানো ও পাতানো। যাকেই ভোট দেওয়া হবে, তিনি হয় নৌকার প্রার্থী, না হয় ডামি প্রার্থী, না হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আর বিরোধী দল হিসেবে যাদের দেখানো হচ্ছে, তারা কীভাবে সরকারের সঙ্গে আসন ভাগাভাগির নির্বাচন করছেন। এ ছাড়া এই পাতানো নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টরা কে কী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, সেটিও তুলে ধরা হয়েছে।

বিএনপির প্রতিনিধিদলের প্রধান স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘আমরা যতটুকু বুঝেছি, ওনারা নির্বাচন পরিস্থিতির বিষয়ে একটি প্রতিবেদন দেবেন। সেটার তথ্য সংগ্রহ করছেন। আমরা বাস্তবতাটা তুলে ধরেছি, এটা কোনো নির্বাচন নয়, নাটক হচ্ছে।

এর আগে দুপুর ১২টায় সিলেটের স্থানীয় একটি হোটেলে সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন ইইউর দুই নির্বাচন বিশেষজ্ঞ। বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আবদুল মুক্তাদির, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী অংশ নেন।

এই বিভাগের আরও খবর

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল

গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ

গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম

নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...