বাংলাখবর
দেশ গভীর সংকটে রয়েছে: মান্না
বাংলা খবর ঢাকা : দেশ গভীর সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এই সংকট কাটাতে সবাইকে ধৈর্য রাখতে হবে। পরস্পরের প্রতি আস্থা রেখে দেশের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
রোববার জাতীয় প্রেসক্লাবে গণশক্তি সভার উদ্যোগে ‘জুলাই সনদ ও নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ভালো নির্বাচন নিশ্চিত করা সব রাজনৈতিক দলের দায়িত্ব। রাজনৈতিক দল যত বড় তার দায়িত্ব তত বড়। এই নির্বাচন যাতে হয় সে ব্যাপারে গ্যারান্টি বা দায়িত্ব বিএনপিকে দিতে হবে এবং জামায়াতকেও দিতে হবে। আর যারা দল আছে তাদেরও দিতে হবে।
তিনি বলেন, যেদিন ভোট হবে সেই দিন যার যেখানে শক্তি আছে, তার যদি মনে হয় যে আমি জিততে পারব না, উনি গিয়ে ব্যালট বাক্সগুলো নিয়ে বাড়িতে চলে গেল। পুলিশ কি বাধা দেবে? এই প্রশ্নগুলো সমাধান না করে, সংস্কার বলেন অন্য যে কথাই বলেন, একটা কথারও মূল্যায়ন হবে না।
জুলাই সনদের আইনি বৈধতা দিতে নতুন একটি প্রস্তাব উপস্থাপন করে মান্না বলেন, খুবই গভীর সংকট। যিনি রাষ্ট্রপতি আছেন, উনি যে-ই হন, কী করতে পারি আমরা? যিনি রাষ্ট্রপতি আছেন, উনি সুপ্রিম কোর্টের কাছে সংবিধানের ১০৬ ধারার ভিত্তিতে রায় চাইতে পারেন। জুলাই সনদকে যাতে আইনি কাভারেজ দেয়া যায়। সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেয়। তখন আপনি বলতে পারেন, হ্যাঁ এটার আইনি বৈধতা আছে। এটা দিয়েই নির্বাচন করতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি সাদেক রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, সাবেক সচিব আব্দুল্লাহ আল মামুন, মেজর (অব.) জামাল হায়দার, নাগরিক নারী ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার প্রমুখ।
এই বিভাগের আরও খবর
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...