বাংলাখবর
দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে : বিবৃতিতে মির্জা ফখরুল
বাংলাখবর ঢাকা : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিশিরাতের ভোটের সরকারের দুর্নীতির কারণে দেশ এখন ধ্বংসের শেষপ্রান্তে। বর্তমানে মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, নেই ভালোভাবে বেঁচে থাকার অধিকার। হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে নিপীড়ন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে।
নিত্যপণ্যের দাম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং মানুষের ভোটের অধিকার আদায়ের আন্দোলনে জনগণ আজ ঐক্যবদ্ধ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায় ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত জনগণ। নির্দলীয় সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না, জনগণ হতে দিবেনা।
বিএনপি ঘোষিত মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
চাল, ডাল, তেল, আটা, লবন, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির দাম দফায় দফায় বাড়ানোর প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবী বাস্তবায়ন ও নেতাকর্মীদের হত্যাসহ ১০ দফা দাবী আদায়ে আজ দেশের সকল মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।
এই কর্মসূচি সফল করার আহবান জানিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণেই দফায় দফায় বাড়ানো হচ্ছে গ্যাস-বিদ্যুতের দাম। শুধুমাত্র সরকার দলীয় লোকদের পকেট ভারি করতেই গত কয়েক মাসেই কয়েক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। কুইক রেন্টালের ভর্তুকির নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। এমনিতেই দ্রব্য মূল্যের সীমাহীন উর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের ত্রাহী অবস্থা। গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে এখন সব জিনিসের দাম আরও বেড়ে যাবে। সাধারণ মানুষের বেঁচে থাকাই কষ্ট হবে।
তিনি দেশের সকল মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীসহ জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।
এই বিভাগের আরও খবর
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...